সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারের পর অবশেষে টি-টোয়েন্টিতে জয় পেল বাংলাদেশ। তবে শুরুটা হয়েছিল বিপরর‌্যয় দিয়ে। কিন্তু তিন ম্যাচের সিরিজে শেষ দুইটি জিতে সংক্ষিপ্ত ওভারের সিরিজ ঘরে তুলল টাইগাররা। ১৯ জুলাই (রবিবার) তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয় পায় তাওহিদ হৃদয়ের দল। 

হারারের ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ১৯.৪ ওভারে টপকে যায় বাংলাদেশ। শেষ ওভার পর্যন্ত গড়ানো উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ২ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ডিওন মায়ার্স। ৫৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় সাজানো তার ইনিংসটি ছিল দলের ভরসা। এছাড়া ব্রায়ান বেনেট ৩৮ বলে ৪৭ রান করেন। অধিনায়ক সিকান্দার রাজা ৩, রায়ান বার্ল ৭ ও অন্য ব্যাটাররা উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২টি উইকেট নেন। মাহেদী হাসান, রিশাদ হোসেন ও আবদুল গাফফার সাকলাইন একটি করে উইকেট শিকার করেন। এছাড়া দুটি গুরুত্বপূর্ণ রানআউটও জিম্বাবুয়ের রান আটকে রাখতে বড় ভূমিকা রাখে।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। তবে তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ইমন ২২ বলে ২৪ রান করে ফিরলেও তানজিদ ইনিংসের হাল ধরে রাখেন।

অধিনায়ক তাওহীদ হৃদয় ১৯ বলে ২৪ রান করেন এবং ইয়াসির আলী যোগ করেন ৯ বলে ১০ রান। শেষদিকে টানা দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও তানজিদ হাসান শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তিনি ৫৮ বলে ৬৬ রানের ইনিংসে ১টি চার ও ৪টি ছক্কা হাঁকান। শেষ বলে নয়, বরং ১৯.৪ ওভারে মাহেদী হাসানের বাউন্ডারিতে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স দুটি করে উইকেট নেন। সিকান্দার রাজাও শিকার করেন ২টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৩/৭ ডিওন মায়ার্স ৭৩, ব্রায়ান বেনেট ৪৭। মোহাম্মদ সাইফউদ্দিন ২/৩৫, মাহেদী হাসান ১/৩১, রিশাদ হোসেন ১/২৮, আবদুল গাফফার সাকলাইন ১/৩১।

বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৪৪/৬ তানজিদ হাসান ৬৬*, পারভেজ হোসেন ইমন ২৪, তাওহীদ হৃদয় ২৪। রিচার্ড এনগারাভা ২/২০, ব্র্যাড ইভান্স ২/২৬, সিকান্দার রাজা ২/৩৮।

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী (২ বল হাতে রেখে)।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz