সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের কাছে টেস্টের পর ওয়ানডেতেও লজ্জার হার বাংলাদেশের

জিম্বাবুয়ের কাছে টেস্টের পর ওয়ানডেতেও লজ্জার হার বাংলাদেশের

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
একমাত্র টেস্টে হারের লজ্জা নিয়ে শুরু হয় ওয়ানডে অভিযান। শক্তির জায়গা বোলিং অ্যাটাকের সেরা পেসাররা যোগ হয়েছিলেন দলে। তাদের নিয়ে ওয়ানডেতে ভালো কিছুর স্বপ্ন ছিল। কিন্তু সে গুড়েবালি। বোলারদের সাফল্য বরাবরের মতো ম্লান ব্যাটিং ব্যর্থতায়। ওয়ানডে সিরিজে তাই জুটল টানা দ্বিতীয় ম্যাচে হার। এবার ১৩ রানের হারে ওয়ানডে সিরিজ খোয়াল বাংলাদেশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে জিম্বাবুয়ে ৬ উইকেটে ২৪৭ রান তোলে। জবাবে বাংলাদেশ ২৩৪ রানে অলআউট হয়।

গত ম্যাচে ১৪২ রানের লক্ষ্য ছুঁতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। এবার আরও একশ রান (২৪৬) বেড়েছিল জিম্বাবুয়ের বোর্ডে। স্বাভাবিকভাবেই ব্যাটিং ব্যর্থতার পুরোনো রোগে ভোগা বাংলাদেশের এই রান টপকানোতেও ভয় ছিল। দিন শেষে সেই ভয় সত্যি হলো।

অধিনায়ক মিরাজ শেষ পর্যন্ত উইকেটে থেকেও দলকে জয় উপহার দিতে ব্যর্থ। সাহসী ব্যাটিং নয়, রক্ষণাত্মক ব্যাটিং করার মাশুল দিলেন অধিনায়ক নিজেই। নিজে ক্রিজে যাওয়ার পর প্রায় ১৩ ওভারের মতো পেলেও বুদ্ধিদীপ্ত ব্যাটিং ছিল না তার। দৃষ্টিকটু ব্যাটিং পারফরম্যান্সে ৩৩ বলে ২৭ রানে শেষ ব্যাটার হিসেবে আউট হন মিরাজ।

এর আগে তাওহীদ হৃদয় ও তানজিদ হাসান তামিমের ব্যাটে ব্যাটিং ব্যর্থতা ঢাকার চেষ্টা ছিল। দুজনের মতো বাকি ব্যাটাররা রান না পাওয়ায় তা সম্ভব হয়নি। হৃদয় ৯০ বলে সর্বোচ্চ ৬০ রান করেন। তানজিদ করেন ৭০ বলে ৫৭। দুজনে তৃতীয় উইকেটে যোগ করেন ৮৪ রান। আউট হওয়ার আগে নুরুল হাসান সোহানের সঙ্গে চতুর্থ উইকেটে যোগ করেন আরও ৪৭ রান। এ ছাড়া মোসাদ্দেক ৭, সৌম্য সরকার ৫, নাজমুল হোসেন শান্ত ৯ রানে ফেরায় জিম্বাবুয়ের লক্ষ্য ছোঁয়া কঠিন হয়।

ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান কারেন। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এই ব্যাটার। সিকান্দার রাজাকে নিয়ে পঞ্চম উইকেটে ৬৮ রানের জুটি গড়েন। রাজা ৫৩ বলে ৩৩ রান করে থামেন।

পরে ব্র্যাড ইভানসের সঙ্গে অপরাজিত সপ্তম উইকেটজুটিতে বাংলাদেশকে হতাশা উপহার দেন কারেন। এই জুটিতে ১৩ ওভারে ৯৯ রান যোগ হয়েছে জিম্বাবুয়ের বোর্ডে। ৩৮ বলে ৫ ছক্কা ও ২ চারে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিতে ৫৮ রানে অপরাজিত থাকেন পেসার ইভানস। কারেন অপরাজিত ছিলেন ১৩৫ বলে ১১১ রানে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz