সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বন্ধ হচ্ছে অ্যাপলের অনলাইন সাপোর্ট কমিউনিটি

বন্ধ হচ্ছে অ্যাপলের অনলাইন সাপোর্ট কমিউনিটি

বিজ্ঞাপন
ভবিষ্যতে অ্যাপলের কোনো গ্যাজেট বা সেবা নিয়ে অন্য ব্যবহারকারীদের কাছ থেকে সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে।
অ্যাপল তাদের পরিচিত ও অফিশিয়াল ‘অ্যাপল সাপোর্ট কমিউনিটি’ সেবাটি স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

সাপোর্ট সাইটের মূল পাতায় এক বার্তায় অ্যাপল নিশ্চিত করেছে, আগামী ২০ নভেম্বর থেকে এ সেবা চিরতরে বন্ধ হয়ে যাবে।
প্রযুক্তি সাইট ম্যাকরিউমার্স প্রতিবেদনে লিখেছে, ওয়েবসাইটটি বর্তমানে সচল থাকলেও নতুন করে কোনো প্রশ্ন বা মতামত পোস্ট করার সুবিধা বন্ধ রয়েছে এবং ব্যবহারকারীরা এটা কেবল পড়ার সুবিধা হিসেবে ব্যবহার করতে পারছেন।

১৯৯৮ সালে চালু হওয়ার পর থেকে গত কয়েক দশকে ফোরামটিতে নানা পরিবর্তন এসেছে। শুরুর দিকে এটা ‘অ্যাপল ডিসকাশনস’ নামে পরিচিত থাকলেও পরবর্তীকালে এর নাম হয় ‘অ্যাপল সাপোর্ট কমিউনিটি’।

ব্যবহারকারীরা যখন অ্যাপল ডিভাইসের কোনো প্রযুক্তিগত জটিলতার মুখে পড়তেন বা নতুন কোনো ফিচারের ব্যবহার জানতে অনলাইনে অনুসন্ধান করতেন তখন এ ফোরামের ব্যবহারকারীদের দেওয়া বিভিন্ন উত্তর অনুসন্ধানের একদম শুরুতে দেখানো হত।

কমিউনিটির সব মন্তব্য সব সময় সমান কাজের না হলেও দীর্ঘ সময় ধরে ব্যবহারকারীদের কাছে প্রযুক্তি সমস্যার সমাধানে ফোরামটি নির্ভরতার জায়গা হয়ে উঠেছিল।
এ বিষয়ে আনুষ্ঠানিক বার্তায় অ্যাপল বলেছে, ফোরাম বন্ধ হয়ে গেলেও তাদের অফিশিয়াল হেল্প পেইজগুলো আগের মতোই সেবা দেবে।

ব্যবহারকারীরা প্রয়োজনীয় যে কোনো নির্ভরযোগ্য সহায়তার জন্য অ্যাপলের নিজস্ব সাপোর্ট ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।
অ্যাপল বলেছে, কৌশল ও গ্রাহকদের প্রয়োজনের বিষয়টি মূল্যায়ন করার পরেই তারা সাপোর্ট কমিউনিটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সম্ভবত যুগের বিবর্তনে ফোরামটির কার্যকারিতা ফুরিয়েছে। ব্যবহারকারীরা এখন নিজেদের সমস্যার সমাধানে পরামর্শের জন্য অনলাইনে বিকল্প বিভিন্ন মাধ্যম বা প্ল্যাটফর্ম ব্যবহার করেন।

এ কারণেই আলোচনাভিত্তিক ফোরামটিকে বিদায় জানানোর সময় এসেছে বলে হয়ত মনে করেছে আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz