সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

গোপালগঞ্জে পুলিশের পিকআপ ভ্যানে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা

গোপালগঞ্জে পুলিশের পিকআপ ভ্যানে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা

বিজ্ঞাপন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সড়কে অবস্থান নিয়ে ভাঙচুর ও পুলিশের ওপর হামলা চালায় তারা। এ সময় পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া-পাটগাতী সড়কে অবস্থান নেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে পাটগাতীতে অবস্থিত উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। 

সহিংসতার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টুঙ্গিপাড়া থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষের একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষ ও ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, সকালে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া-পাটগাতী সড়কে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় কয়েকজন দুর্বৃত্ত দাঁড়িয়ে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz