সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের  লকডাউনে সাড়া নেই

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের  লকডাউনে সাড়া নেই

বিজ্ঞাপন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিতে কোনো প্রভাব দেখা যায়নি রাজধানী ঢাকায়। অন্যদিনগুলোর মতোই স্বাভাবিক রয়েছে নগরীর যান চলাচল। বৃষ্টি উপেক্ষা করে দৈনন্দিন কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে নগরবাসী। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সরেজমিনে রাজধানীর ফামর্গেট, শাহবাগ, কারওয়ান বাজার, মিরপুর ১০ ও ১, গুলশান, বনানী, হাতিরঝিল, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল দেখা গেছে। কোথাও কোথাও যানজটও লক্ষ্য করা গেছে।

এছাড়া সড়কে ব্যাপক গণপরিবহণের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশা চলাচল করেছে অন্যান্য দিনের মতোই। বিভিন্ন কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা গেছে মানুষকে। সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে।
তেজগাঁও জোনের ট্রাফিক কর্মকর্তা জানান, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শীতের কারণে সকালে তুলনামূলকভাবে যানবাহনের চাপ কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে গাড়ির চাপ বাড়েছে। এখন অন্যান্য দিনের মতোই ট্রাফিক পুলিশকে চাপ সামলাতে হচ্ছে।

এদিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতি দেখা যায়। শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশ নিতে যেতে দেখা গেছে। 

 পুলিশের একটি সূত্র জানায়, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

পুলিশের ট্রাফিক বিভাগের সূত্র জানায়, বৃষ্টির কারণে সকালে যানবাহনের চলাচল কিছুটা কম থাকলেও পরে তা স্বাভাবিক হয়ে আসে। বিভিন্ন সড়কে যানজট তৈরি হলে দ্রুত তা নিয়ন্ত্রণে কাজ করছেন ট্রাফিক সদস্যরা।
 
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজনৈতিক কর্মসূচি ঘিরে নানা আলোচনা থাকলেও রাজধানীর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় এখন পর্যন্ত বড় কোনো ব্যাঘাত ঘটেনি। যানবাহন চলাচল, অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz