সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন : নাহিদ ইসলাম

রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন : নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ও সংস্কার না হলে তারেক রহমানও শেখ হাসিনার পথেই হাঁটবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার চালক পরিবর্তন হলেও স্বৈরতান্ত্রিক কাঠামো ও ব্যবস্থা বদলায়নি। ২৬ অক্টোবর (সোমবার) দুপুরে মুন্সিগঞ্জ শহরের কাচারি এলাকার একটি পার্টি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে বেলা ১টার দিকে একই এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।

এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি। দলটি যখনই ক্ষমতায় গেছে, তখনই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, বিএনপি নির্বাচন ঘিরে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে। মাঠপর্যায়ে এসব পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হলে দলটিকে আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকতে দেয়া হবে না।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে ইতোমধ্যে বিএনপি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে। একইভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেও কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেয়া যায়, তা নিয়ে দলটি ভাবছে বলে তার অভিযোগ।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz