তুতিউর রহমান : স্পেনের কাতালোনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। কাতালোনিয়া বিএনপির উদ্যোগে মঙ্গলবার বার্সেলোনার স্থানীয় একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফির সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রহমান ও প্রস্তাবিত প্রচার সম্পাদক ফরহাদ মীর রাজন। বার্সেলোনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভার পাশাপাশি কেক কেটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন উপস্থিত নেতাকর্মীরা। অনুষ্ঠানে কাতালোনিয়া বিএনপি, বার্সেলোনা মহানগর বিএনপি এবং সান্তাকলোমা, বাদালোনা ও ভিলাফ্রাঙ্কা শাখা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এ সময় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কাতালোনিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক লিটন, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সহসভাপতি তুতিউর রহমান, ভিলাফ্রাঙ্কা বিএনপির আহ্বায়ক নেছার উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক বখতিয়ার রহমান, রেজাউল করিম শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহসিন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরে আলম, আবু শাহেন তালুকদার, স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের আহ্বায়ক আক্কাস মিয়া, বার্সেলোনা মহানগর বিএনপির আহ্বায়ক ফয়সাল আহমেদ ও সদস্যসচিব নুরুল আমীন নুরু।

বক্তারা বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ওতপ্রোতভাবে জড়িত। প্রবাসে থেকেও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তাঁরা।
নেতৃবৃন্দ বলেন, প্রবাসে বিএনপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় প্রবাসীদের ভূমিকা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তাঁরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জিয়াউল হক মুনাফ, টুনু মিয়া ও লুতফুর রহমান; স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের সদস্যসচিব এ আর লিটু ও যুগ্ম আহ্বায়ক রেদোয়ান হোসেন; বার্সেলোনা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কয়েস চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আতিক আহমদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব জাহিদুল ইসলাম সুমন, যুগ্ম সদস্যসচিব মাসুম আহমদ ও জমির হোসেন।
এ ছাড়া ভিলাফ্রাঙ্কা বিএনপির সদস্যসচিব মৃদুল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম সুজন ও নাজমুল হক; বাদালোনা বিএনপির আহ্বায়ক সুমন দেওয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি নানু মিয়া, সদস্যসচিব শিপন আহমেদ ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তানভীর আহমদ; যুবদল নেতা ফয়সাল মোল্লা, সুমন পায়েল, আব্দুল বাছিত ও জনি আহমেদ খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও অংশ নেন কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শুকুর আহমদ সেলিম, যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিক শুকুর ও সদস্যসচিব শহীদুল হক; মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম; সান্তাকলোমা বিএনপি নেতা শরিফুল ইসলাম বাবলু ও রিপন হোসেন।
এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ইসমাইল হোসেন, তামজিদ রাজু, কিরণ আহমেদ, মাহবুব খান, বাবলু হোসেন, আনোয়ার হোসেন, দুলাল আহমেদ, আবুল হাসনাত, নাদিম আহমেদ, শাকিল আহমেদ, রুবেল হোসেন ও সাইফুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।