সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
​জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জনগণের অধিকার আদায়ে পথে নেমেছি, আদায় করেই ফিরবো

জনগণের অধিকার আদায়ে পথে নেমেছি, আদায় করেই ফিরবো

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
জনগণের অধিকার আদায়ে পথে নেমেছেন, আদায় করেই ঘরে ফিরবেন বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ৫ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৭টায় শাপলা চত্বরে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে কোন চাঁদাবাজকে মানুষ বরদাস্ত করবে না। চাঁদাবাজদের কারণে দেশের মানুষ অতিষ্ঠ। সাম্প্রতিক গ্রেফতার সিফাতের গালিকে সমর্থন করি না; কিন্তু যেজন্য সে প্রতিবাদ ও গর্জে উঠেছে তার সমাধান করুন। অন্যথায় দেশের ১৮ কোটি মানুষ সিফাত হয়ে উঠবে। 

তিনি আরও বলেন, দেশের মানুষ নিজের অধিকার আদায়ে কোন ছাড় দেবে না। লংমার্চে কোন বাধা আসলে বাধা উপেক্ষা করেই লংমার্চ এগিয়ে যাবে। জনগণের অধিকার আদায়ে আমরা পথে নেমেছি। রাজপথ ও সংসদে সমানভাবে জনগণের অধিকার আদায়ে লড়াই করে যাবো। 

উল্লেখ্য, সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের বহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রামের লালদীঘির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz