সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

গণভোটের প্রস্তাব নিজেরা দিলেও, ক্ষমতায় গিয়ে বিএনপির মানসিকতা বদলে গিয়েছে : জামায়াত আমির

গণভোটের প্রস্তাব নিজেরা দিলেও, ক্ষমতায় গিয়ে বিএনপির মানসিকতা বদলে গিয়েছে : জামায়াত আমির

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
গণভোটের প্রস্তাব নিজেরা দিলেও, ক্ষমতায় গিয়ে বিএনপির মানসিকতা বদলে গিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ৮ আগস্ট (শনিবার) রাজধানীর মিন্টো রোডে কূটনীতিকদের নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন শেষে তিনি এ অভিযোগ জানান।

জামায়াত আমির বলেন, সংবিধান সংস্কার কমিটি না থাকলে, ২০২৬ সালের নির্বাচনও সংবিধানে নেই। এছাড়া, সংসদে দাবি না মানায়, জনগণকে নিয়ে রাজপথের আন্দোলনে নেমেছে বিরোধী দল।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের মত বর্তমান সরকারও দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণ করছে। রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে সন্ধ্যায় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বিরোধী দলীয় নেতা।

এসময় কূটনীতিকদের সামনে জুলাই হত্যার চিত্র তুলে ধরে তিনি বলেন, পিলখানা হত্যাযজ্ঞ থেকে আওয়ামী লীগের খুনের রাজনীতি শুরু হয়।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz