সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​পুলিশের বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

​পুলিশের বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

শ্রীমঙ্গলে পুলিশের বাধার মুখে পড়ে এনসিপি নেতাদের গাড়িবহর। ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে আবারও হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

রাজনৈতিক উত্তেজনার মধ্যে ২৯ জুলাই (বুধবার) বিকেল ৪টার কিছু পরে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপি নেতাদের গাড়িবহর হবিগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করে।

পথিমধ্যে শ্রীমঙ্গল উপজেলার চা-কন্যা এলাকায় পুলিশ তাদের গাড়িবহর থামিয়ে দেয়। এতে প্রায় ঘণ্টাখানেক সেখানে অবস্থান করতে হয় এনসিপি নেতাকর্মীদের।

পরে বিকেল ৫টা ৫ মিনিটের দিকে পুলিশের বাধা অতিক্রম করে এনসিপি নেতাদের গাড়িবহর পুনরায় হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়।

এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও শেষ পর্যন্ত গাড়িবহরটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে। তবে পুলিশ কেন তাদের আটকে দিয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz