সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতা, পারিবারিক ব্যস্ততা ও বয়সজনিত কারণ দেখিয়ে তিনি গত ২ জুলাই কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেন।

তবে কেন্দ্রীয় কমিটি এখনো তার পদত্যাগপত্রের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় ১৭ জুলাই (শুক্রবার) তিনি স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানান।

পদত্যাগপত্রে কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে তিনি উল্লেখ করেন, জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি দলের সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে ছাত্ররাজনীতি এবং মূল দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছেন।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে শারীরিক অসুস্থতা, পারিবারিক ব্যস্ততা ও বয়সজনিত কারণে দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সংগঠনের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিবেচনায় জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তিনি আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

পদত্যাগপত্রে তিনি দলের ভবিষ্যৎ সাফল্য ও মঙ্গল কামনা করেন। দায়িত্ব পালনকালে কেন্দ্রীয় নেতৃত্ব ও নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্যও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গোলাম কিবরিয়া তাপস ১৮ জুলাই (শনিবার) বলেন, আমার বয়স এখন ৬৫ বছর। এ বয়সে এসে দলের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই পদত্যাগ করেছি।

তিনি আরও জানান, গত ১৫ জুলাই কেন্দ্রীয় নেতারা জয়পুরহাট সফরে এলে তাদের কাছেও তিনি মৌখিকভাবে পদত্যাগের বিষয়টি জানান।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz