সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার এক দিনের মাথায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের সহযোগী সদস্য হিসেবে নিবন্ধন ফরম পূরণ করেন সাদিক কায়েম। এ সময় ছাত্রশিবিরের সদ্যবিদায়ী আরও কয়েকজন নেতাও সদস্যপদের ফরম সংগ্রহ করেন।

এর আগে সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ছাত্রশিবির থেকে বিদায়ের ঘোষণা দেন। সংগঠনটিতে সর্বশেষ তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, গত জুনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম চূড়ান্ত করা হয়। তবে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ মজলিসে শূরার বৈঠকে।

এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে কোনো মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে দলীয় একাধিক সূত্রের দাবি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে এবং তাকেই মনোনয়ন দেওয়া হতে পারে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz