সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশো

ন্যূনতম মজুরি ভারত-পাকিস্তানের মতো চায় বিজিএমইএ

ন্যূনতম মজুরি ভারত-পাকিস্তানের মতো চায় বিজিএমইএ

ছবি ঠিকানা

বিজ্ঞাপন
নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল সোমবার (১৬ নভেম্বর)। সেটি হঠাৎ স্থগিত হয়ে যায়। অথচ এই সভায় পোশাক খাতের মালিকপক্ষের প্রস্তাবিত ন্যূনতম মজুরির পরিমাণ জানা যেত। সেই মজুরি আসলে কত, ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে এমন প্রশ্ন করা হয় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ন্যূনতম মজুরি ভারত-পাকিস্তানের মতো করার পক্ষে বিজিএমইএ। এমনকি এর চেয়ে কিছুটা বেশিও হতে পারে।

তিনি আরও বলেন, ‘প্রস্তাবিত অঙ্কটি সরাসরি বলা ঠিক হবে না। কারণ বৈঠক যখন হবে, তখন মজুরি বোর্ডে আমাদের প্রতিনিধি তুলে ধরবেন। তখন সবাই জানতে পারবে।’

১৬ নভেম্বর সোমবার এই টকশোতে একক অতিথি হিসেবে ছিলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, যা নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) সরাসরি সম্প্রচারিত হয় ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ ইউটিউব চ্যানেলে। বাংলাদেশের পোশাকশিল্প ঘিরে চলমান শ্রমিক আন্দোলন ছিল মূল আলোচ্য বিষয়। এ ছাড়া এই খাতের অন্যান্য চ্যালেঞ্জ নিয়েও নিজেদের অবস্থান, সক্ষমতা ও প্রস্তুতি নিয়ে কথা বলেন বিজিএমইএ সভাপতি।

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকেরা অক্টোবর মাস থেকেই আন্দোলন করছেন। এতে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। পরে বোর্ডের সভায় ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির আনুষ্ঠানিক প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ। এর সমালোচনা করে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ঠিকানার টকশোতে বলেন, ‘আবেগের বশে বিরাট কিছু চাওয়া ঠিক নয়। এই চর্চা থেকে বের হতে হবে। আবার বড় কিছু চেয়ে কিছু একটা আদায় করার প্রবণতাও ভালো নয়।’

তবে ন্যূনতম মজুরির বিষয়ে দ্রুত একটি সমঝোতা হবে, এটাই চান বিজিএমইএ সভাপতি। তিনি বলছেন, পোশাক শ্রমিকদের নতুন বেতন ডিসেম্বরেই কার্যকর হবে। এর মানে জানুয়ারির প্রথম সপ্তাহে তারা এভাবে বেতন পাবে। সে ক্ষেত্রে আগেভাগে সিদ্ধান্ত হয়ে গেলে মালিকপক্ষের প্রস্তুতি নিতে সুবিধা হবে। কারণ বেতনজনিত ব্যয় বৃদ্ধি পেলে সেটা সমন্বয় করতে সময় লাগে। বিশেষ করে, বায়ারদের বিষয়টি বোঝানো, ব্যাংকঋণ সমন্বয় ও অন্য কোনো খাতে ব্যয় কমানো- এমন নানা বিষয় থাকে, বলেন তিনি।

তবে কয়েক বছর পরপর বেতন বৃদ্ধি ঘিরে যে শ্রমিক আন্দোলন, সেটা বিদেশে ‘ভাবমূর্তির’ প্রচণ্ড ক্ষতি করে, জানালেন দেশের পোশাক খাতের অন্যতম উদ্যোক্তা মাহমুদ হাসান খান। তার মন্তব্য, ‘এমন একটি অটোমেটিক প্রক্রিয়া তৈরি করতে হবে, যেখানে প্রতিবছর বেতন বৃদ্ধি হবে। এভাবে রাস্তায় আন্দোলন আর দেখতে চাই না। কারণ ভাবমূর্তির ক্ষতি টাকার অঙ্ক দিয়ে পরিমাণ করা যাবে না। এটা দীর্ঘমেয়াদি ক্ষতি। সহিংস আন্দোলন দেখে নতুন কোনো বায়ার বাংলাদেশে না এসে অন্য কোনো দেশে ব্যবসা করতে চলে যাবে। তারা এদেশে আসার চিন্তাও করবে না।’

বিজিএমইএ শুধু মালিকপক্ষ নয়, শ্রমিকদের কল্যাণেও কাজ করে বলে দাবি করছেন এর সভাপতি মাহমুদ হাসান খান। তিনি যোগ করেন, ‘একমাত্র এই সংগঠন শ্রমিকদের স্বার্থে আরবিট্রেশন সেল করেছে। যেখানে শ্রমিকরা বেতনসহ যেকোনো বিষয়ে অভিযোগ জানিয়ে সমাধান পায়। ফলে তাকে আর আদালতে দৌড়াতে হয় না।’

‘শ্রমিকদের জন্য আমরা আটটি স্বাস্থ্যকেন্দ্র করেছি। একটি পূর্ণাঙ্গ হাসপাতাল তৈরি করা হয়েছে, যা চলতি বছর চালু হবে। আমরা শুধু মালিকদের স্বার্থ দেখি আসলে তা নয়, আমরা সবার স্বার্থ নিয়েই কাজ করি’, বলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz