সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশো

জামায়াতকে মোকাবিলা না করলে দেশ সংকটে পড়বে : প্রতিমন্ত্রী নুর

জামায়াতকে মোকাবিলা না করলে দেশ সংকটে পড়বে : প্রতিমন্ত্রী নুর

ছবি ঠিকানা

বিজ্ঞাপন
জুলাই অভ্যুত্থানের পর এনসিপির ওপর ভর করে জামায়াতে ইসলামী তাদের ভিত্তি আরও শক্ত করেছে। যদি এখনই দলটিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা না যায়, তাহলে বাংলাদেশ স্থিতিশীলতার সংকটে পড়বে, ভূরাজনীতির সংকটে পড়বে। তবে তারা রাজনীতি করুক। কিন্তু জামায়াত মূলধারার রাজনীতির অন্যতম প্রধান শক্তি হয়ে গেলে বাংলাদেশ বিপর্যয়কর পরিস্থিতিতে পড়বে। এসব কথা বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে তিনি আরও বলেন, ‘ভারতে বিজেপি যা করছে, বাংলাদেশে জামায়াত সেটা করতে চায়। একটা সময় তারা সব দলেই গুপ্ত ছিল। এমনকি আমার দলে পদ-পদবি নিয়েও জামায়াত-শিবিরের পক্ষে প্রচারণা চালিয়েছে কেউ কেউ। আওয়ামী লীগ আমলে বুঝি নাই জামায়াত-শিবির এতটা ভয়ংকর হতে পারে।’

১২ নভেম্বর বৃহস্পতিবার এই টকশোতে একক অতিথি হিসেবে ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, যা নিউইয়র্ক সময় বেলা ১২টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) সরাসরি সম্প্রচারিত হয় ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ ইউটিউব চ্যানেলে। জনশক্তি রপ্তানি ও প্রবাসীদের প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সমসাময়িক রাজনীতি নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন তরুণ প্রজন্মের এই রাজনীতিক।

এনসিপির পরিণতি হবে ফ্রিডম পার্টির মতো, মাস কয়েক আগে এই বক্তব্য দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এর কারণ জানতে চাইলে ঠিকানার টকশোতে তিনি বলেন, ‘নাহিদরা একসময় আমার অধীনে ছাত্ররাজনীতি করেছে। জুলাই আন্দোলনে তারা আমাকে ছাড়িয়ে বড় হয়েছে, আমি সেটার প্রশংসা করি। কিন্তু তারা জুলাইয়ের কৃতিত্ব নিজেরা নিতে গিয়ে অন্যদের মাইনাস করতে চেয়েছে। এতে জুলাই ঐক্য নষ্ট হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘নাহিদদের পাশে এখন আর তেমন কেউ নেই। তাদের ডাকে আগের মতো কেউ আসে না। এমনকি আওয়ামী লীগও কামব্যাক করার সুযোগ পেলে সবার আগে তাদের ওপর প্রতিশোধ নেবে। এই অর্থেই আমি ফ্রিডম পার্টির বিষয়টি বলেছি।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন। বিএনপি সরকারের সংশ্লিষ্টরা বলছেন, আইনের দৃষ্টিতে শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। এ অবস্থায় তার পাসপোর্ট ও এনআইডির আবেদন করা অবান্তর বিষয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর ঠিকানার টকশোতে বলেন, ‘ঘোষণা দিলেও শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবেন না। তিনি এ কথা বলে রাজনৈতিক হাইপ তুলতে চাইছেন। আমরা চাই বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করে ভারত তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে। এরপর তাকে আমরা বিচারের মুখোমুখি করতে চাই। জনগণ তাকে গণভবন থেকে বিতাড়িত করেছে। তিনি নিজের ইচ্ছেমতো সীমান্ত পার হবেন, এটা সেই জনগণ কিছুতেই মেনে নিতে পারবে না।’

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz