সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

হৃদরোগজনিত জটিলতায় না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী

হৃদরোগজনিত জটিলতায় না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী

সদ্যপ্রয়াত মার্কিন অভিনেত্রী কিমারি জনসন। ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
‘বেভারলি হিলস, ৯০২১০’ এবং ‘ডিউড, হোয়্যার ইজ মাই কার?’ খ্যাত জনপ্রিয় মার্কিন মডেল ও অভিনেত্রী কিমারি জনসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। ৫ নভেম্বর (বৃহস্পতিবার) এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর ভাগ্নি রনডা স্কট।

বক্তব্যে রনডা স্কট বলেন, ‘তিনি এতটাই উজ্জ্বল ও প্রাণবন্ত এক মানুষ ছিলেন যে, যারা তার সংস্পর্শে আসতেন, তারা কেবল ইতিবাচক অনুভূতিই পেতেন। আমরা তাকে ভীষণভাবে মিস করব এবং সারাজীবন তার স্মৃতিকে সম্মান জানিয়ে যাব।’ 

পরিবার সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর (বুধবার) কিমারি জনসনকে লস অ্যাঞ্জেলেসের সিডার্স-সিনাই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে হৃদযন্ত্র বা রক্তনালীর গুরুতর জটিলতায় (হার্ট অ্যানিউরিজম কন্ডিশন) আক্রান্ত বলে জানান। তবে তার মৃত্যুর সঠিক ও চূড়ান্ত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। 

শোবিজ অঙ্গনে কিমারি জনসন ছিলেন বেশ পরিচিত মুখ। ১৯৯৮ সালে জনপ্রিয় কিশোর ড্রামা ‘বেভারলি হিলস, ৯০২১০’-এর একটি পর্বে ‘জুডি’ চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। এরপর ২০০০ সালে অ্যাশটন কুচার ও শন উইলিয়াম স্কট অভিনীত জনপ্রিয় কমেডি সিনেমা ‘ডিউড, হোয়্যার ইজ মাই কার?’-এও তাকে দেখা গেছে। 

তাছাড়া ‘ভি.আই.পি’ এবং ‘ওয়ান্ডা অ্যাট লার্জ’-এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজেও তিনি অভিনয় করেছেন।

অভিনয়ের পাশাপাশি তিনি সফলভাবে মডেলিং ও প্রযোজনা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া ‘স্কিনগ্লো বাই কিমারি’ (SkinGlow by Kimmarie) নামে নিজস্ব একটি স্কিনকেয়ার ব্র্যান্ডও চালু করেছিলেন তিনি। গত আগস্ট মাসে ফ্যাশন ম্যাগাজিন ‘গ্রাজিয়া স্লোভেনিয়া’-র ডিজিটাল সংস্করণের প্রচ্ছদেও স্থান পেয়েছিলেন এই তারকা। 

সর্বশেষ গত এপ্রিলে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল'’-এর লস অ্যাঞ্জেলেস প্রিমিয়ারে তাকে দেখা গিয়েছিল। 

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz