সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

এক শর্তে জয়া আহসানের সঙ্গে কফি খাওয়ার সুযোগ

এক শর্তে জয়া আহসানের সঙ্গে কফি খাওয়ার সুযোগ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নজরকাড়া গ্ল্যামার আর পরিমিত লাবণ্য দিয়ে প্রায়ই ভক্তদের হৃদয় হরণ করেন অভিনেত্রী জয়া আহসান। তবে এবার রূপের জাদুকরি আকর্ষণ ছাড়িয়ে রসবোধেই নেটপাড়ার মূল আকর্ষণ বনে গেছেন তিনি। সরাসরি ভক্তদের কফি খাওয়ার আমন্ত্রণ জানানোর পাশাপাশি তিনি জুড়ে দিয়েছেন এক মজার শর্ত, সঙ্গ দেওয়ার মানুষটি জয়া হলেও, কফির বিলটা পরিশোধ করতে হবে আমন্ত্রণপ্রত্যাশীকে নিজেরই।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের কফিপানের কিছু সুন্দর মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে এই খুনসুটিপূর্ণ আমন্ত্রণটি জানান জয়া।

প্রকাশিত ছবিগুলোতে জয়া আহসানকে নজরকাড়া ও ক্যাজুয়াল লুকে দেখা গেছে। তার পরনে ছিল স্নিগ্ধ সাদা রঙের পোশাক। বরাবরের মতো তার গ্ল্যামার ও মার্জিত সৌন্দর্য ছিল অনবদ্য।

কখনো মৃদু হেসে কফির কাপ ঠোঁটের কাছে তুলে ধরেছেন, আবার কখনো মিষ্টি চাহনিতে ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে পোজ দিয়েছেন। তার এই প্রাণবন্ত ও স্নিগ্ধ মুহূর্তের সঙ্গী হতে কার না ইচ্ছে করবে। আর ভক্তদের মনের সেই সুপ্ত বাসনাকেই যেন একটু উসকে দিলেন এই অভিনেত্রী।

ছবিগুলোর সঙ্গে দেওয়া জয়ার ক্যাপশনটিই মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’

অভিনেত্রীর এমন মিষ্টি ও মজার আমন্ত্রণ দেখে মুহূর্তেই মেতে উঠেছে নেটদুনিয়া। কমেন্ট বক্সে উপচে পড়েছে ভক্ত-অনুরাগীদের নানা রসাত্মক মন্তব্য। অনেকেই হাসিমুখে বলেছেন, জয়ার মতো তারকাকে কফি খাওয়ানোর সৌভাগ্য হলে বিল দেওয়ার ব্যাপারটি তাদের কাছে মোটেও কোনো বিষয়ই নয়।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz