সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

যারা আমার শরীর নিয়ে জঘন্য মন্তব্য করছে তাদের লজ্জা হওয়া উচিত : পায়েল

যারা আমার শরীর নিয়ে জঘন্য মন্তব্য করছে তাদের লজ্জা হওয়া উচিত : পায়েল

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সামাজিক মাধ্যমে নিজের শরীর নিয়ে অশালীন মন্তব্য এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণী অভিনেত্রী পায়েল রাজপুত। যারা তার শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, তাদের কড়া ভাষায় জবাব দিয়েছেন এই অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার শরীর নিয়ে অন্যদের বিচার-বিশ্লেষণ কিংবা অশালীন মন্তব্য করার অধিকার কারও নেই।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের ক্ষোভ প্রকাশ করেন পায়েল।

পোস্টে অভিনেত্রী লেখেন, ‘তোমাদের লজ্জা হওয়া উচিত। যারা আমার শরীর নিয়ে জঘন্য মন্তব্য করছ এবং এসব ভিডিও ছড়িয়ে দিচ্ছ, তাদের সবার লজ্জা হওয়া উচিত। আমার শরীর, আমার গড়ন, আমার গর্ব। এগুলো তোমাদের বিতর্ক, মতামত কিংবা অশ্লীলতার বিষয় নয়। নিজেদের সীমার মধ্যে থাকো, নিজের কাজ নিয়ে থাকো।’

পোস্টটির মাধ্যমে শারীরিক গঠন নিয়ে কটাক্ষ বা বডি শেমিংয়ের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পায়েল। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে, বিনোদনজগতের নারীদের ব্যক্তিগত চেহারা ও শারীরিক গঠন নিয়ে অনলাইনে আপত্তিকর মন্তব্যের বিষয়টি আবারও সামনে এসেছে।

পায়েল রাজপুত তেলুগু চলচ্চিত্রের পরিচিত মুখ। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘আরএক্স ১০০’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ‘আরডিএক্স লাভ’, ‘ভেঙ্কি মামা’ ও ‘ডিসকো রাজা’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। ২০২৩ সালের ‘মঙ্গলাভারাম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমেও দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে তারকাদের নিয়ে সমালোচনা নতুন নয়। তবে সমালোচনার নামে ব্যক্তিগত আক্রমণ, শারীরিক গঠন নিয়ে কটাক্ষ এবং আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে বিভিন্ন সময় সরব হয়েছেন তারকারা। এবার পায়েল রাজপুতের বক্তব্যও সেই আলোচনাকে নতুন করে সামনে এনেছে। সূত্র : ডেকান ক্রনিকল

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz