সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সীতার চরিত্রে সাই পল্লবীকে ছাড়া কাউকে ভাবতে পারি না : রণবীর

সীতার চরিত্রে সাই পল্লবীকে ছাড়া কাউকে ভাবতে পারি না : রণবীর

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে সাই পল্লবীকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারেন না বলে জানিয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। সহ-অভিনেত্রীর সততা ও ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি বলেছেন, সাইয়ের সঙ্গে একই পর্দায় কাজ করার সুযোগ পাওয়া যেকোনো অভিনেতার জন্য সৌভাগ্যের।

রণবীর কাপুর ও সাই পল্লবীকে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় যথাক্রমে রাম ও সীতার চরিত্রে দেখা যাবে। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের মধ্যেই সহ-অভিনেত্রীকে বিশেষ বার্তা দিয়েছেন রণবীর।

তেলুগু টক শো ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা উইথ জগপতি’র দ্বিতীয় মৌসুমের প্রথম অতিথি হিসেবে হাজির হবেন সাই পল্লবী। আগামী ১৬ অক্টোবর তেলুগু জি৫-এ শুরু হতে যাওয়া এই পর্বের প্রচারের জন্য প্রকাশিত একটি প্রোমোতে রণবীরের ভিডিও বার্তা দেখানো হয়েছে।

ভিডিও বার্তায় রণবীর বলেন, ‘সাই, তোমার যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে, তা হলো তোমার সততা। তোমার মতো একজন সহ-অভিনেত্রীর সঙ্গে একই দৃশ্যে কাজ করার সুযোগ পেলে যেকোনো অভিনেতাই নিজেকে ভাগ্যবান মনে করবেন। আর সীতার চরিত্রের ক্ষেত্রে সত্যি বলতে, তোমাকে ছাড়া অন্য কাউকে আমি কল্পনাই করতে পারি না। দর্শক তোমাকে এক নতুনভাবে দেখতে পাবেন।

সেই মুহূর্তের জন্য আমি অপেক্ষা করছি।’
শুধু সাইয়ের প্রশংসাই নয়, তেলুগুভাষী দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন রণবীর। তেলুগু ভাষায় তিনি বলেন, ‘মী প্রেমাকে না ধন্যবাদেলু’, অর্থাৎ ‘আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ’।

রণবীরের এই বার্তা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন সাই পল্লবী। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘কত মিষ্টি!’

‘রামায়ণ’ ছবিটি দুই পর্বে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এতে রাম ও সীতার চরিত্রে রণবীর কাপুর ও সাই পল্লবী ছাড়াও রাবণের ভূমিকায় থাকছেন যশ। ছবিটির প্রথম পর্ব ২০২৬ সালের ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা আগামী বছরের দীপাবলিতে।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz