সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সাবিলার সংসারে ভাঙনের সুর!

সাবিলার সংসারে ভাঙনের সুর!

সাবিলা নূর। ছবি : এক্স থেকে নেওয়া

বিজ্ঞাপন
অভিনেত্রী সাবিলা নূরের ব্যক্তিগত জীবন নিয়ে শোবিজ অঙ্গনে নানা আলোচনা চলছে। স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে তাঁর সম্পর্কের অবস্থা নিয়ে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও এ বিষয়ে সাবিলা বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে সূত্রের বরাতে দাবি করা হয়েছে, সাবিলা ও নেহাল কিছুদিন ধরে আলাদা থাকছেন। তবে তাঁদের দাম্পত্য জীবনের বর্তমান অবস্থা কিংবা বিচ্ছেদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, তা নিশ্চিত নয়।

প্রতিবেদনগুলোতে দাম্পত্য জীবনে জটিলতার সম্ভাব্য কারণ হিসেবে ‘রকস্টার’ সিনেমার এক সহকর্মীর সঙ্গে  সাবিলার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জনের কথা উল্লেখ করা হয়েছে। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও জানা যায়নি।

এ বিষয়ে সাবিলা নূরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। ফলে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশিত খবরগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

২০১৯ সালে নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন সাবিলা নূর। বন্ধুত্বের মধ্য দিয়ে তাঁদের সম্পর্কের শুরু, পরে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz