সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

​নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

বিজ্ঞাপন
ভারতীয় অভিনেত্রী তাপসী পান্নু নারীপ্রধান ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তবে ক্যারিয়ারের শুরুর দিকে এমন অনেক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল তাকে, যেগুলো তখন তিনি কাজেরই স্বাভাবিক অংশ বলে মেনে নিয়েছিলেন। পরে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে অভিনেত্রী বুঝতে পেরেছেন সেসব ঘটনার পেছনে ছিল বৈষম্য, ক্ষমতার অসমতা। পাশাপাশি মানুষের ব্যক্তিগত অদ্ভুত সব পছন্দ-অপছন্দের খেসারতও দিতে হয়েছে তাকে।

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তাপসী বলেন, কখনো তাকে বলা হয়েছে, তিনি যথেষ্ট সুন্দর নন। এছাড়া তাকে একবার একটি সিনেমা থেকে আচমকা বাদ দেওয়া হয়। এর কারণ হিসেবে তাকে জানানো হয়েছিল, নায়কের স্ত্রী তাকে ওই সিনেমায় দেখতে চাননি। বলিউডে কাজ করতে গিয়ে এমনই কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন তাপসী।

তাপসীর কথায়, কেবল জানানো হয়েছিল, নায়ক তাকে সিনেমায় চান না। কিন্তু কেন চান না, তার কোনও নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছিল অভিনেত্রীর মনে। নিজের মত করে নানা কারণও ভেবেছেন তিনি।

ওই সিনেমা এবং নায়কের নাম প্রকাশ না করে তাপসী বলেন, “আমি ভেবেছিলাম আমাকে নিয়ে নায়কের হয়ত নিরাপত্তাহীনতা ছিল, হয়ত তিনি তার পরিচিত কোনো অভিনেত্রীকে নিতে চেয়েছিলেন—এমন কত কথাই মাথায় এসেছিল।

“তবে সবচেয়ে বিস্মিত হই, যখন জানলাম আমাকে নিয়ে আপত্তি তুলেছেন নায়কের স্ত্রী। এটা আমাকে একটা সময় সরাসরি জানিয়ে দেওয়া হয়।”
কেবল সিনেমা থেকে বাদ পড়াই নয়, নিজের সংলাপ নিয়েও একটি অভিজ্ঞতার কথা বলেছেন তাপসী।

তিনি বলেন, একবার ডাবিংয়ের সময় তাকে বলা হয়েছিল, নায়ক তার একটি সংলাপ পছন্দ করেননি। তাই সংলাপটি বদলে ফেলতে হবে। তাপসী তাতে বেঁকে বসেন।

তার অমতে পরে একজন ডাবিং শিল্পী দিয়ে সেই সংলাপটি রেকর্ড করানো হয়। তাপসী সিনেমা দেখার পর বুঝতে পারেন পুরো সিনেমায় তার নিজের কণ্ঠ থাকলেও ওই নির্দিষ্ট সংলাপটি অন্য একজনের কণ্ঠ ব্যবহার করা হয়েছে।

তাপসীর মতে, বলিউডে অনেক সময়ে অভিনেতাদের জন্য নির্দিষ্ট কিছু ছক তৈরি হয়ে যায়। গ্ল্যামারাস চরিত্রের জন্য এক দল অভিনেত্রী, আবার সমাজের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি হওয়া সিনেমার জন্য নির্দিষ্ট ঘরানার কারও নাম ভাবা হয়।

‘চেনা ছক’-এর অংশ হতে চান না তাপসী। তাই এমন সিনেমাও ফিরিয়েছেন তিনি, যেখানে তাতে দেখলেই দর্শক হয়ত গল্পের শেষটা আন্দাজ করে ফেলতে পারেন।

‘পিঙ্ক’, ‘মুল্ক’, ‘থাপ্পড়’, ‘হাসিন দিলরুবা’, ‘রাশমি রকেট’, ‘লুপ লাপেটা’ কিংবা ‘ডাঙ্কি’সহ বিভিন্ন সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন তাপসী। অভিনেত্রী বলেন, বড় তারকার সিনেমায় তুলনামূলক ছোট চরিত্র করতেও আপত্তি নেই তার, যদি চরিত্রটি গুরুত্বপূর্ণ হয়।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz