সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​বিয়ন্সেকে টপকে ভিএমএসের সর্বোচ্চ পুরস্কারজয়ী টেলর সুইফট

​বিয়ন্সেকে টপকে ভিএমএসের সর্বোচ্চ পুরস্কারজয়ী টেলর সুইফট

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার জয়ের রেকর্ড গড়লেন মার্কিন পপ তারকা টেলর সুইফট। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের আয়োজনে নতুন একটি সম্মাননা পাওয়ার পর তার মোট পুরস্কারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩-এ (যার মধ্যে মূল আসরে ৩১তম পুরস্কার জয়ের মাধ্যমে তিনি রেকর্ড স্পর্শ করেন)। এর মাধ্যমে ৩০টি পুরস্কার নিয়ে এতদিনের শীর্ষ স্থানধারী সংগীত তারকা বিয়ন্সেকে ছাড়িয়ে অনন্য এক উচ্চতায় পৌঁছালেন তিনি।

সংগীতের পাশাপাশি মিউজিক ভিডিও নির্মাণ ও দৃশ্যভিত্তিক গল্প বলায় অবদানের জন্য সুইফটকে দেওয়া হয় এই বিশেষ সম্মাননা। পুরস্কার গ্রহণের সময় তিনি সংগীত ভিডিওর জন্য দীর্ঘদিন ধরে মঞ্চ তৈরি করে দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান। পাশাপাশি নিজের সাফল্যের কৃতিত্ব দিয়েছেন ভক্তদেরও।

অনুষ্ঠানে সুইফটের পরিচালনায় নির্মিত ‘পেশেন্ট জিরো’ গানের মিউজিক ভিডিও প্রথমবার দেখানো হয়। এতে অভিনয় করেছেন সুইফট, ডাকোটা জনসন ও কলিন ফ্যারেল।

এবারের আয়োজনে ‘দ্য ফেট অব অফেলিয়া’ গানের জন্য বর্ষসেরা ভিডিওর পুরস্কারও জিতেছেন সুইফট। প্রায় দুই দশকের ক্যারিয়ারে ৬০টির মতো মিউজিক ভিডিও তৈরি করেছেন তিনি। এর মধ্যে ১৮টি ভিডিও নিজেই লিখেছেন ও পরিচালনা করেছেন।

নতুন এই সম্মাননার মধ্য দিয়ে পুরস্কারের সংখ্যায় তো বটেই, মিউজিক ভিডিও নির্মাণেও নিজের আলাদা অবস্থান আরও শক্ত করলেন টেইলর সুইফট।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz