সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বাইক দুর্ঘটনায় অস্কারজয়ী সংগীতশিল্পী গ্লেন হ্যানসার্ডের মৃত্যু

বাইক দুর্ঘটনায় অস্কারজয়ী সংগীতশিল্পী গ্লেন হ্যানসার্ডের মৃত্যু

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
অস্কারজয়ী আইরিশ সংগীতশিল্পী ও গীতিকার গ্লেন হ্যানসার্ড সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ডাবলিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ৫৬ বছর বয়সী এই শিল্পীর মৃত্যু হয়। তিনি জনপ্রিয় রক ব্যান্ড ‘দ্য ফ্রেমস’-এর প্রধান কণ্ঠশিল্পী ছিলেন এবং ১৯৯১ সালের আলোচিত চলচ্চিত্র দ্য কমিটমেন্টসেও অভিনয় করেছিলেন।

পুলিশ জানিয়েছে, ডাবলিনের পশ্চিমে লুকানের লোয়ার রোডে একটি মোটরসাইকেল দুর্ঘটনার পর জরুরি সেবা নম্বরে বুধবার (২৯ জুলাই) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার কিছু আগে খবর দেওয়া হয়। অন্য কোনো যানের সঙ্গে সংঘর্ষ নয়, বরং বাইকটি এককভাবেই দুর্ঘটনাকবলিত হয়। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সন্ধান করছে পুলিশ।

২০০৮ সালে ‘ফলিং স্লোলি’ গানটির জন্য সেরা মৌলিক গানের অস্কার জেতেন হ্যানসার্ড। ২০০৭ সালের স্বল্প বাজেটের চলচ্চিত্র ‘ওয়ান্স’-এর জন্য গানটি তিনি চেক সংগীতশিল্পী মার্কেটা ইর্গলোভার সঙ্গে লিখেছিলেন। চলচ্চিত্রটিতে দুজন সংগীতশিল্পীর চরিত্রে অভিনয়ও করেন তারা। পরে তারা ‘দ্য সোয়েল সিজন’ নামে সংগীতজুটি গড়ে তোলেন।

১৯৭০ সালে ডাবলিনে জন্ম নেওয়া হ্যানসার্ড কৈশোরে শহরের রাস্তায় গান গেয়ে জীবিকা শুরু করেন। ১৯৯০ সালে তিনি দ্য ফ্রেমস প্রতিষ্ঠা করেন। ১৯৯১ সালে অ্যালান পার্কারের দ্য কমিটমেন্টস চলচ্চিত্রে আউটস্প্যান ফস্টার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বড়পর্দায় পরিচিতি পান। ২০০২ সালে আইরিশ সম্প্রচারমাধ্যম আরটিইর প্রশংসিত সংগীত অনুষ্ঠান ‘আদার ভয়েসেস’-এর প্রথম উপস্থাপকও ছিলেন তিনি।

একক শিল্পী হিসেবেও হ্যানসার্ডের সাফল্য ছিল উল্লেখযোগ্য। তার অ্যালবাম ‘ডিডন্ট হি র‍্যাম্বল’ ২০১৬ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডে সেরা ফোক অ্যালবাম বিভাগে মনোনয়ন পায়। ‘ওয়ান্স’ অবলম্বনে নির্মিত ব্রডওয়ে মিউজিক্যালও পরে আটটি টনি অ্যাওয়ার্ড জেতে।

সংগীতের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন হ্যানসার্ড। ২০১০ সালে তিনি ডাবলিনের বার্ষিক ক্রিসমাস ইভ চ্যারিটি বাস্কিং আয়োজন শুরু করেন। গৃহহীন মানুষের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে বোনো, সিনেড ও’কনর, ইমেল্ডা মে, শেন ম্যাকগোয়ানসহ বহু খ্যাতিমান শিল্পী অংশ নেন।

ডাবলিন সাইমন কমিউনিটি তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। সংগঠনটি বলেছে, হ্যানসার্ড শুধু প্রতিভাবান গীতিকার ও গল্পকারই ছিলেন না, গৃহহীন মানুষের পাশে দাঁড়ানো ও সামাজিক ন্যায়বিচারের জন্যও তিনি ছিলেন একনিষ্ঠ কণ্ঠ।

হ্যানসার্ডের বন্ধু শিল্পী কলিন ডেভিডসন তাকে ‘অসাধারণ দয়ালু, বিশ্বস্ত ও উষ্ণ হৃদয়ের মানুষ’ হিসেবে স্মরণ করেছেন। আইরিশ প্রধানমন্ত্রী মিশেল মার্টিন ও প্রেসিডেন্ট ক্যাথরিন কনোলিও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ব্যক্তিজীবনে হ্যানসার্ড ছিলেন তিন বছর বয়সী এক পুত্রসন্তানের বাবা। তার মৃত্যুতে পরিবার, বন্ধু, সহশিল্পী ও অগণিত ভক্তের মধ্যে শোক নেমে এসেছে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz