মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী • তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন চিন্তাভাবনা কেন? • কনি আইল্যান্ডে ‘কস্ট অব লিভিং ক্ল্যাসিক’ ফুটবল টুর্নামেন্ট • নিউইয়র্ক সিটির ৩ হাজার গাড়িতে থাকবে গতি নিয়ন্ত্রণ প্রযুক্তি • স্ন্যাপ ও মেডিকেইড সুবিধা ধরে রাখতে নিউইয়র্ক সিটির নতুন ওয়েবসাইট • ত্রিপক্ষীয় আলোচনা শুরু হলেও ইউক্রেনে সামরিক অভিযান থামবে না : রাশিয়া • জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি • যুক্তরাষ্ট্র ও ইরানকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের • তীব্র সমালোচনার মুখে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর • টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

শিউলি-ফোটা হাওয়া

শিউলি-ফোটা হাওয়া

বিজ্ঞাপন
শিউলি-ফোটা হাওয়া নিয়ে শরৎ এল দেশে,
বসুন্ধরা সাজল নতুন রূপ অপরূপ বেশে।
নদীর তীরে কাশফুলদের মেলা বসেছে,
নবীন ধানের পসরা নিয়ে শরৎ এসেছে।
কচি ধানের হাজার শীষে, শিশিরঝরা ঘাসে,
প্রভাতবেলার সোনালি রোদ মুক্তার ন্যায় হাসে।
নীল আকাশে যাচ্ছে ভেসে সাদা মেঘের ভেলা,
মেঘের সাথে রোদ ও ছায়ার লুকোচুরির খেলা।
রাত্রিবেলা রুপালি চাঁদ ঝলমলিয়ে হাসে,
তারার সাথে খেলতে জোনাক দারুণ ভালোবাসে।
শুভ্র কুয়ায় ঢাকা থাকে শারদ প্রভাতবেলা,
শিউলি-বকুল তলায় বসে ফুলকুড়োনির মেলা।
জোছনামাখা চাদর গায়ে শেষ না হতেই যামিনী,
সৌরভে প্রাণ মাতিয়ে তোলে শুভ্র বেলি-কামিনী।
সুখপাখিরা করে শরৎরানির পিছু ধাওয়া,
মনে সুখের পরশ বুলায় শিউলি-ফোটা হাওয়া।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz