রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• পোশাক শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু • যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানের জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে ইরান : আইআরজিসি • সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি • ‘ডিসেম্বরকে টার্গেট করে আন্দোলনের অপচেষ্টা, উসকে দিচ্ছে জামায়াত-এনসিপি’ • দেশে ডেঙ্গুতে একদিনে ৮ জনের প্রাণহানি • ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন মোজতবা খামেনি • ক্যানসার ধরা পড়ার পর ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান • বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব • দেশে হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৪১৭ • ৪ দিনের রিমান্ডে তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​এআই ক্যামেরায় দেড় হাজার মামলা হয়েছে : ডিএমপি কমিশনার

​এআই ক্যামেরায় দেড় হাজার মামলা হয়েছে : ডিএমপি কমিশনার

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় সনাতন পদ্ধতির বদলে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা। জিয়া উদ্যান সংলগ্ন লেক রোডসহ এখানকার ৪টি পয়েন্টে চালু হয়েছে এআই ক্যামেরা ট্রাফিক সিস্টেম পদ্ধতি। এ নিয়ে ঢাকার ১৯টি ইন্টারসেকশনে স্বয়ংক্রিয় ট্রাফিক মনিটরিং ও মামলা কার্যক্রম শুরু করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। ৩০ জুন (মঙ্গলবার) সকালে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এ তথ্য জানান।

তিনি জানান, এরইমধ্যে এআই ক্যামেরায় দেড় হাজার মামলা দায়ের করা হয়েছে। পর্যায়ক্রমে এই প্রযুক্তি রাজধানীর অধিকাংশ পয়েন্টে চালুর কাজ চলছে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, অটোরিকশা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। অটোরিকশা চলাচল বন্ধে বা নিয়ন্ত্রণে কাজ চলছে। পুলিশের একার পক্ষে রাজধানীর অটোরিকশা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানান তিনি।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz