সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মন্ত্রিসভায় অনুমোদন পেলো সৌরবিদ্যুৎ স্থাপন ও পাবলিক প্রকিউরমেন্ট আইন • মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা • একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা • যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার নয়, আলোচনায় সমাধান চান পেজেশকিয়ান • ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন • মিয়ানমারে চার শহরে ব্যাপক বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ১৫ • ঘুমের মধ্যে খিঁচুনি, না ফেরার দেশে অভিনেতা • পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে সংঘর্ষ-আগুন : ৪ মামলায় আসামি ১০ হাজার • ২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম • ব্রুকলিন থেকে নিউইয়র্কের ক্ষমতার কেন্দ্রে: লেটিশিয়া জেমসের সংগ্রাম ও সাফল্য

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​বিরোধী দলের সংসদ সদস্যরা ২০ কোটি টাকা বরাদ্দ পাচ্ছেন : মির্জা ফখরুল

​বিরোধী দলের সংসদ সদস্যরা ২০ কোটি টাকা বরাদ্দ পাচ্ছেন : মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
জাতীয় সংসদের বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৯ জুন (সোমবার) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্থানীয় সরকার মন্ত্রী এ কথা জানান ৷ এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) এ সময় সভাপতিত্ব করেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে, সিটি করপোরেশন বাদ দিয়ে প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।’

তিনি বলেন, ‘মসজিদ, গোরস্তান, ঈদগাহের জন্য জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে।’

মির্জা ফখরুলের বিবৃতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, তিনি নিজে দীর্ঘদিন সংসদে কাটিয়েছেন। বিরোধী দলের সদস্যও ছিলেন, কিন্তু এ ধরনের কোনো বরাদ্দ কখনো পাননি।

স্পিকার বলেন, ‘৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনো দিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি।

এটুকুই পেয়েছি। প্রাপ্তিযোগ অন্য কিছু হয়নি।’

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz