রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর • পোশাক শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু • যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানের জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে ইরান : আইআরজিসি • সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি • ‘ডিসেম্বরকে টার্গেট করে আন্দোলনের অপচেষ্টা, উসকে দিচ্ছে জামায়াত-এনসিপি’ • দেশে ডেঙ্গুতে একদিনে ৮ জনের প্রাণহানি • ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন মোজতবা খামেনি • ক্যানসার ধরা পড়ার পর ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান • বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব • দেশে হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৪১৭

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বিলের প্রতিলিপি না পাওয়ার অভিযোগে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

রোববার (২৮ জুন) রাতে অধিবেশনের শেষ দিকে দিনের কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়নের কার্যক্রম চলাকালের ঘটনা এটি।

এ সময় কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে একটি বিবৃতি দেওয়ার আগ্রহ প্রকাশ করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে বিবৃতি দেওয়ার সময় দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তবে বিরোধী দলের একাধিক সদস্য পয়েন্ট অব অর্ডারে কথা বলার জন্য দাঁড়ালে সংসদে সৃষ্টি হয় হট্টগোলের।

পরিস্থিতি শান্ত করার চেষ্টায় স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, এই মুহূর্তে পয়েন্ট অব অর্ডারে কথা বলাটা এন্ডলেস (অনন্ত) হয়ে যাবে। আমাদের ৩০০ বিধিতে একটা বিবৃতি আছে, বিবৃতিটা একটু শুনি।’

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনাদের ভালোর জন্যই বলছি, প্লিজ বসুন। আপনাদের জন্য সুখবর আছে।’

একপর্যায়ে হট্টগোল আরও বেড়ে গেলে সরকারি দলের পক্ষ থেকে বিবৃতিটি আগামীকাল দেওয়ার প্রস্তাব ওঠে। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত সমবায় ও স্থানীয় সরকার মন্ত্রীর বিবৃতি স্থগিত করেন এবং অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন স্পিকার।

অধিবেশন মুলতবি ঘোষণার সময় স্পিকার জানান, ‘সংসদের বৈঠক সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হলো।’ পরে উপস্থিত সব সদস্যকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ‘আল্লাহ হাফেজ’ ও ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে স্পিকারের আসন ত্যাগ করেন তিনি।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz