রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ৪৫ বছর পর সেনা আইনে সাবেক কর্মকর্তা মোজাফফরের বিচার শুরু • সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী • শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের ‘আন্তরিকতার’ অভাব রয়েছে : ইরান • গোপালগঞ্জের ডিসিকে জনপ্রশাসনে বদলি, নতুন ডিসি জি. এম. সরফরাজ • সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারের আহ্বান স্পিকারের • না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি : আসিফ মাহমুদ • এক হয়ে কাজ করবে ঢাকা-ইস্তাম্বুল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • ভারত কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়, প্রশ্ন চিফ প্রসিকিউটরের • বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো : তুরস্কের প্রেসিডেন্ট • দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রিজভী

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
জিয়াউর রহমান হত্যাকাণ্ড

৪৫ বছর পর সেনা আইনে সাবেক কর্মকর্তা মোজাফফরের বিচার শুরু

৪৫ বছর পর সেনা আইনে সাবেক কর্মকর্তা মোজাফফরের বিচার শুরু

বিজ্ঞাপন
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার শুরু হয়েছে। ৭৭ বছর বয়সী তৎকালীন মেজর মোজাফফর এ হত্যাকাণ্ডের একমাত্র জীবিত আসামি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৬ জুলাই প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা বিভাগ (ডিবি)।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত করা হয়। এরপর বিষয়টি সশস্ত্র বাহিনী বিভাগকে জানানো হয়। পরদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে তাকে হস্তান্তর করা হয়।

জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা, বিবরণ ও বইয়ের তথ্য অনুযায়ী ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে যাওয়া সশস্ত্র সেনা কর্মকর্তাদের একজন ছিলেন তৎকালীন মেজর মোজাফফর হোসেন।

এসব ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে, জিয়াউর রহমানকে হত্যার মুহূর্তে মোজাফফর তার কাছেই অবস্থান করছিলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। ২৩ জুলাই দেয়া ওই আদেশে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয়া হয়।

পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বলে উল্লেখ করা হয়েছে।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz