এক হয়ে কাজ করবে ঢাকা-ইস্তাম্বুল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঠিকানা অনলাইন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৭:৪২
•
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরকে সফল উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ব্যবসা-বাণিজ্য উন্নয়ন ও নিরাপত্তা ইস্যুতে এক হয়ে কাজ করবে ঢাকা ও ইস্তাম্বুল।
তিনি আরও জানান, বৈশ্বিক জলবায়ুসহ, রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধান ইস্যুতে আন্তর্জাতিকভাবে চাপ বাড়াতে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ ও তুরস্ক সফর নিয়ে ১৫ নভেম্বর (রবিবার) সকালে পররাষ্ট্রমন্ত্রনালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি জানান, দুই দেশের সামরিক নিরাপত্তা বাড়াতে বাংলাদেশে সামরিক কারখানা স্থাপনের নীতিগত আলোচনা আরো এগিয়েছে। অর্থনৈতিক সুবিধা দেয়াসহ যেকোন সহায়তায় তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে।
অষ্ট্রেলিয়ার, যুক্তরাজ্য, চিন, উজবেকিস্থানের প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকগুলোও ফলপ্রসু হয়েছে। ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে আগামী বছর অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করবেন বলেও জানান হুমায়ুন কবির।