শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত • পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের • ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত • এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী : জুবাইদা রহমান • শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন : আইনমন্ত্রী • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান • দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ • দেশের চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন: মির্জা আব্বাস • মণিপুরে আবারও হামলা, ৪ নাগা নাগরিকের মৃত্যু • পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত

৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ১৪ নভেম্বর (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

অন্যদিকে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত এবং সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানায় বিমান।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

ঠিকানা/এএস 
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz