শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান • দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ • দেশের চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন: মির্জা আব্বাস • মণিপুরে আবারও হামলা, ৪ নাগা নাগরিকের মৃত্যু • পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর • ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই: রুবিও • ঢাবিতে যান চলাচল ও বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করার ঘোষণা কর্তৃপক্ষের • ২৩ বছরের অপেক্ষা ঘোচাতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ • জামায়াত-শিবিরের গালিগালাজের ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না • শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে আইন মেনে

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত ২০২৭ সালের তালিকায় প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তিনি।

‘দ্য মুসলিম ৫০০’ শীর্ষক এই প্রকাশনার ১৮তম সংস্করণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তার ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ তালিকায় রাখা হয়েছে।

এবারের তালিকায় বাংলাদেশ থেকে আরও স্থান পেয়েছেন প্রখ্যাত মানবাধিকারকর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন। নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিত এ তালিকায় স্থান পাচ্ছেন। এছাড়া স্থান পেয়েছেন আইনজীবী রাজিয়া সুলতানা। রোহিঙ্গা শরণার্থী ও মানবাধিকার নিয়ে কাজ করা এই আইনজীবী সামাজিক বিষয়াবলি বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।

এর আগের ২০২৬ সালের সংস্করণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের সংস্করণে তার নাম নেই।

প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়। এতে শুধু শীর্ষ ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ ১৩টি বিভাগে রাখা হয়। বাংলাদেশের তিনজনই এবার ওই ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন। সূত্র: দ্য মুসলিম ৫০০

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz