শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সরকারি সহায়তা পেতে কাউকে টাকা দিতে হয় না : সমাজকল্যাণমন্ত্রী

সরকারি সহায়তা পেতে কাউকে টাকা দিতে হয় না : সমাজকল্যাণমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
সরকারের যেকোনো ধরনের সহযোগিতা পেতে কাউকে টাকা-পয়সা দিতে হয় না বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। কেউ টাকা দাবি করলে তাকে টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে দেশকে মাদকমুক্ত রাখা এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন মন্ত্রী। ১৩ নভেম্বর (শুক্রবার) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশকে মাদকমুক্ত রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। একইভাবে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্ব থেকে সমাজকে মুক্ত রাখতে জনগণের সহযোগিতা প্রয়োজন। কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা দেখলে স্থানীয় মুরুব্বিদের জানাতে হবে এবং প্রশাসনের সহযোগিতা নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ ক্ষেত্রে জনগণকে সহযোগিতা করবে।

তিনি বলেন, দেশের ৯৯ দশমিক ৯ শতাংশ মানুষ ভালো থাকতে চায়। মাত্র শূন্য দশমিক ১ শতাংশ মানুষ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই অল্পসংখ্যক অন্যায়কারীর কাছে আমরা হেরে যেতে পারি না। অন্যায়ের প্রতিবাদ এবং ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz