শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি • মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে : আইনমন্ত্রী • উপসাগরীয় বন্ধুদের অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প • জলবায়ু অভিযোজনে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ • জিদানের প্রথম হার, ইতালির কাছে বিধ্বস্ত ফ্রান্স • এনভিডিয়া কেলেঙ্কারি : অপসারণের ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক • বাংলাদেশের জনসংখ্যা আজ কূটনৈতিক শক্তি বা সফ্ট পাওয়ার • বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি ইরানের • কাজী নজরুল ইসলাম অনূদিত ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’ • তারেক রহমানের সামনে কঠিন চ্যালেঞ্জ : চাটুকারদের বলয় ভেঙে জনতার হৃদয়ে পৌঁছানোর সংগ্রাম

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে পারলে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আবার আস্থা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সাধারণ মানুষ বেশির ভাগ ন্যায্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়।

চিকিৎসাসেবা সবার কাছে পৌঁছে দেওয়ার সরকারের যে কমিটমেন্ট, সে জন্য সবাইকে কাজ করতে হবে। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

রাষ্ট্রপতি বলেন, সাংঘর্ষিক চিন্তা-ভাবনা বাদ দিয়ে দেশকে নিয়ে ভাবতে হবে।

দলীয় রাজনীতি ভুলে পেশাজীবীদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের পরিবর্তনের যে প্রত্যাশা, সে জন্য সবাইকে কাজ করতে হবে।

একটি সর্বজনীন, জনবান্ধব ও সাশ্রয়ী স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ি, যেখানে কেউ চিকিৎসার অভাবে পিছিয়ে থাকবে না, প্রাণখোলা হাসিতে ভরে উঠবে প্রতিটি ঘর।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz