শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার : তথ্যমন্ত্রী • ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার • জামায়াতকে মোকাবিলা না করলে দেশ সংকটে পড়বে : প্রতিমন্ত্রী নুর • সাশ্রয়ী আবাসন রক্ষায় নিউইয়র্কে ‘কোপা’ আইন • নিউইয়র্কে ৪১৬ ভাড়াটিয়ার চুক্তির বেআইনি শর্ত বাতিল করবে কুইন্সের আবাসন প্রতিষ্ঠান • খুলনায় ছাত্রদল নেতার ভাইকে গুলি করে হত্যা • তুরস্কের ফার্স্টলেডির সঙ্গে জাদুঘর উদ্বোধন করলেন ডা. জুবাইদা • আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪ • শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত • বাংলাদেশ-ভারতের কনস্যুলার সংলাপ স্থগিত

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার : তথ্যমন্ত্রী

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার : তথ্যমন্ত্রী

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা যুক্ত করতে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের প্রস্তাব তৈরি করেছে সরকার। সংশোধিত আইনে সাংবাদিকদের নিবন্ধন ও প্রকৃত সাংবাদিকদের অনলাইন ডেটাবেস তৈরির ক্ষমতাও পেতে পারে প্রেস কাউন্সিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান। স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার। প্রস্তাবিত সংশোধনীতে বার কাউন্সিলের আদলে সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের একটি অনলাইন ডেটাবেস তৈরির ক্ষমতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও পেতে পারে প্রতিষ্ঠানটি।

প্রস্তাবে সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান রাখার কথা বলা হয়েছে। মিথ্যা, হয়রানিমূলক ও জনস্বার্থবিরোধী প্রতিবেদন প্রকাশের বিষয়ও এর আওতায় আসবে।

এ ছাড়া গুজব, ভুয়া খবর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারসহ সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘনের ঘটনায় নিজ উদ্যোগে তদন্ত শুরু, আদেশ জারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা প্রেস কাউন্সিলকে দেওয়ার প্রস্তাব রয়েছে।

অন্যদিকে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, ডিআরইউ, বিএফইউজে ও ডিইউজেসহ সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে সরকার নিয়মিত আলোচনা ও পরামর্শ করছে।

তিনি বলেন, এসব সংগঠনের মতামতের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি ডেটাবেস তৈরির পরিকল্পনা রয়েছে। কারা সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন, সে বিষয়ে মানদণ্ড প্রস্তাব করার উপযুক্ত কর্তৃপক্ষ সাংবাদিক সংগঠনগুলো।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, কে কোন পেশায় প্রবেশ করবেন কিংবা মানুষ কীভাবে নিজেদের মতপ্রকাশ করবেন, তা নির্ধারণ করা সরকারের জন্য সমীচীন নয়। সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এবং একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz