বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ • যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম • আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই • রুমিন ফারহানার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানো সেই ওসিকে বদলি • তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান • এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক • শ্রীলঙ্কাকে ৪–০ গোলে গুঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে বাংলাদেশ • কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী • নায়িকা দিতির বাসায় গিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন বাপ্পারাজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গণে ভেতরে ঢুকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে থানার সীমানার ভেতরে থাকা নারী ও শিশু হেল্পডেস্কের কক্ষের সামনের আমগাছের নিচে এই বিস্ফোরণ ঘটে। তবে আকস্মিক এই হামলায় কোনো পুলিশ সদস্য বা সাধারণ নাগরিক হতাহত হননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. ফখরুল ইসলাম জানান, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত থানার প্রধান ফটকের বাইরে এসে থামে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা গেটের বাইরে থেকে থানা চত্বর লক্ষ্য করে পরপর দুটি ককটেল ছুড়ে মেরে দ্রুত গতিতে পালিয়ে যায়। ককটেল দুটি নারী ও শিশু হেল্পডেস্ক ভবনের সামনের আমগাছের নিচে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করে।

তিনি আরও জানান, থানা প্রাঙ্গণে আকস্মিক এ বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোটরসাইকেল আরোহী হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অভিযানে নেমেছে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz