শনিবার, ১০ অক্টোবর ২০২৬

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

দেশে হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট ৬৯৮

দেশে হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট ৬৯৮

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৪৫ শিশু। ২৫ জুন (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ শিশু। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৮ জনে।

একই সময়ে নতুন করে ৫২ জন শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ পাওয়া গেছে আরও ৮৯৩ জনের মধ্যে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯৪৫।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে ৮৬০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯০৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৫৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৪২ জনের। এ সময়ের মধ্যে মোট ৮০ হাজার ৪৯৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি জ্বর, র‌্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz