রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• এসিল্যান্ডের ফেসবুক পোস্ট—আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে • তৃতীয় মেয়াদে লড়তে চান ট্রাম্প! • প্রবাসীদের জান-মালের অধিকার চাইছে ‘প্রবাস’ • ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে • সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মরদেহ দাফনে জামায়াতের বাধা • এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর • মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা ইরানের : গোয়েন্দা প্রতিবেদনে তথ্য • দুজনের মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে ৬ প্রশ্নের জবাব চেয়ে সৌদি আরবের কাছে চিঠি বাংলাদেশের • নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী • বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্য কোনো দায়িত্বে নিয়োজিত করা হবে। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি।

২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল। নতুন দায়িত্বে আশরাফুলকে কোথায় নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি বিসিবি। একইভাবে জাতীয় দলের স্থায়ী ব্যাটিং কোচ হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সেটিও এখনো নিশ্চিত নয়। আপাতত সালাহউদ্দীনের তত্ত্বাবধানেই চলবে জাতীয় দলের ব্যাটিং বিভাগের কার্যক্রম।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz