রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির • জলবায়ু পরিবর্তন ও সামাজিক সুরক্ষায় উইনরকের ভূমিকার প্রশংসা স্পিকারের • ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত • দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি বছরের সর্বোচ্চ ২ হাজার ২৪৯ জন • ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন • চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসক হলেন মেয়র শাহাদাত • গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ • হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী • বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: জামায়াতের আমির • ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ব্যালন ডি’অরে সেরা কোচ কে, ফাঁস হয়ে গেল!

ব্যালন ডি’অরে সেরা কোচ কে, ফাঁস হয়ে গেল!

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ব্যালন ডি’অরের সেরা পুরুষ কোচের পুরস্কার জয়ের দৌড়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ লুইস এনরিকেকে পেছনে ফেলে পুরস্কার জয়ের পথে রয়েছেন তিনি।

সেরা পুরুষ কোচের পুরস্কারের জন্য মনোনীত পাঁচজনের তালিকায় দে লা ফুয়েন্তে ও এনরিকের পাশাপাশি রয়েছেন আর্সেনালের মিকেল আর্তেতা, অ্যাস্টন ভিলার উনাই এমেরি এবং বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানি।

প্রতিবেদন অনুযায়ী, ২৬ অক্টোবর (সোমবার) লন্ডনে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সেখানে স্পেনের কোচ দে লা ফুয়েন্তের উপস্থিত থাকার কথা রয়েছে। তার সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে পারেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজানসহ ফেডারেশনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা।

দে লা ফুয়েন্তের পক্ষে সবচেয়ে বড় যুক্তি স্পেনের সাম্প্রতিক সাফল্য। গত ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১২ বছর পর শিরোপা জেতে স্পেন। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে অপরাজিত চ্যাম্পিয়ন হয় দলটি।

অন্যদিকে, পিএসজিকে টানা দুটি চ্যাম্পিয়নস লিগ জেতানোর কৃতিত্ব রয়েছে লুইস এনরিকের। ক্লাব ফুটবলে তার সাফল্যও তাকে এই পুরস্কারের অন্যতম দাবিদার করে তুলেছে। তবে মুন্দো দেপোর্তিভোর দাবি, এবারের দৌড়ে এগিয়ে রয়েছেন দে লা ফুয়েন্তে।

স্পেনের এই কোচের অধীনে দলটি আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিক সাফল্য পেয়েছে। তবে শেষ পর্যন্ত ব্যালন ডি’অরের সেরা পুরুষ কোচের পুরস্কার কার হাতে উঠবে, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

ঠিকানা/এএস 

 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz