নিউইয়র্ক ডেমোক্রেটিক ও রিপাবলিকান প্রার্থী কংগ্রেস, নিউইয়র্ক স্টেট সিনেট ও স্টেট অ্যাসেম্বলীতে মনোনয়ন নিশ্চিত করলেন যাঁরা:
ঠিকানা রিপোর্ট
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৫:৩৬
•
অনলাইন সংস্করণ
নিউইয়র্ক অঙ্গরাজ্যের ২৩ জুন অনুষ্ঠিত ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদের (ইউ.এস. হাউস) বিভিন্ন আসনে একাধিক বর্তমান ও নতুন প্রার্থী বিজয় অর্জন করেছেন। মঙ্গলবার রাত পর্যন্ত প্রাপ্ত অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, অধিকাংশ আসনেই বিজয়ীরা স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন।
বিজয়ী প্রার্থীদের তালিকা: ১ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: ক্রিস্টোফার জে. গ্যালান্ট, ৩য় কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: টমাস আর. সুওজি, ৬ষ্ঠ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: গ্রেস মেং, ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: ক্লেয়ার ভালদেজ, ৯ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: ইভেট ডি. ক্লার্ক, ১০ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: ব্র্যাড ল্যান্ডার, ১১তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: মাইক ডেসিলিস, ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: মাইকা সি. ল্যাশার, ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: দারিয়ালিজা আভিলা শেভালিয়ার, ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, ১৫তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: রিচি টরেস, ১৭তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: কেট (কেইট) কনলি, ২১তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: ব্লেক জেনডেবিয়েন, ২৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: অ্যারন গিস, ২৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: আলিসা জে. এলম্যান, ২৫তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট: জোসেফ ডি. মোরেল। নির্বাচনের ফলাফল এখনও অনানুষ্ঠানিক। ডাকযোগে প্রাপ্ত ব্যালট, অ্যাফিডেভিট ব্যালট এবং অন্যান্য বৈধ ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কাউন্টি বোর্ড অব ইলেকশনস চূড়ান্ত ফলাফল প্রত্যয়ন করবে।
এক নজরে ২৩ জুনের প্রাইমারীতে জয়ী হয়ে কংগ্রেসে আগামী ৩ নভেম্বরে অংশ নেয়া ডেমোক্র্যাটিক দলের প্রার্থীদের নাম: ডেমোক্রাটিক দলের প্রাইমারীকে ইউএস হাউজে অর্থ্যাৎ কংগ্রেসে যারা আগামী নির্বাচনে অংশ নিবেন তারা হলেন: ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১ গ্যালান্ট , ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ২ হালপিন, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ৩ সুওজি, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ৪ গিলেন, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ৫ মিকস প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ৬ মেং, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ভালদেজ, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ৮ জেফ্রিস প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ৯ ক্লার্ক, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১০ ল্যান্ডার, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১১ ডেসিলিস, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১২ ল্যাশার, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১৩ শেভালিয়ার, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১৪ ওকাসিও-কর্টেজ, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১৫ টরেস, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১৬ ল্যাটিমার, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১৭ কনলি, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১৮ রায়ান, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১৯ রাইলি, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ২০ টঙ্কো, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ২১ জেন্ডেবিয়েন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ২২ ম্যানিয়ন, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ২৩ গিস, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ২৪ এলম্যান, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ২৫ মরেল, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ২৬ কেনেডি, প্রতিদ্বন্দ্বীহীন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের ২০২৬ সালের রিপাবলিকান প্রাইমারি নির্বাচনে অধিকাংশ কংগ্রেসনাল আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় মনোনয়ন লাভ করেছেন। তবে কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভোট গণনার প্রাথমিক ফলাফলে কয়েকজন প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত এ প্রাইমারিতে রিপাবলিকান পার্টি তাদের কংগ্রেস, গভর্নর এবং অ্যাটর্নি জেনারেল পদে প্রার্থীদের চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পন্ন করে। অধিকাংশ আসনে দলীয় ঐক্য ও প্রতিদ্বন্দ্বীর অভাবের কারণে প্রার্থীরা সহজেই মনোনয়ন নিশ্চিত করেন।
লং আইল্যান্ডে বর্তমান রিপাবলিকানদের শক্ত অবস্থান-প্রথম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে বর্তমান কংগ্রেসম্যান নিক লালোটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়ন লাভ করেন। একইভাবে দ্বিতীয় ডিস্ট্রিক্টে এ্যান্ড্রু সহজেই রিপাবলিকান প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
তৃতীয় ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাইমারিতে লিপিটরি ৬৩.৯ শতাংশ পয়েন্টের বড় ব্যবধানে এগিয়ে ছিলেন। ভোটের প্রায় ১৯ শতাংশ গণনা শেষে তার অবস্থান ছিল দৃঢ়। চতুর্থ ডিস্ট্রিক্টে ড্রিসকল ৮২.৫ শতাংশ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে দলের মনোনয়ন প্রায় নিশ্চিত করেন।
নিউইয়র্ক সিটিতে অধিকাংশ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায়-নিউইয়র্ক সিটির বিভিন্ন কংগ্রেসনাল আসনে রিপাবলিকানদের মধ্যে উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। ফলে অনেক প্রার্থী সহজেই দলীয় মনোনয়ন লাভ করেন। এর মধ্যে রয়েছেন-৫ মার্শ, ৬ ডিস্ট্রিক্টে চৌ, ৭ডিস্ট্রিক্টে রিভেরা, ৮ ডিস্ট্রিক্টে মিজরাহি, ৯ ডিস্ট্রিক্টে আজুমা, ১০ ডিস্ট্রিক্টে মুর, ১১ ডিস্ট্রিক্টে বর্তমান কংগ্রেসওম্যান নিকোল মালিওটাকিস, ১২ ডিস্ট্রিক্টে শিনকেল, ১৩ ডিস্ট্রিক্টে উইলিয়ামস, ১৪ ডিস্ট্রিক্টে হাইসেনাজ সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিপাবলিকান মনোনয়ন নিশ্চিত করেন।
এক নজরে ২৩ জুনের প্রাইমারীতে জয়ী হয়ে কংগ্রেসে আগামী ৩ নভেম্বরে অংশ নেয়া রিপাবলিকান দলের প্রার্থীদের নাম: ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১ লালোটা,প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ২ গারবারিনো,প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ৩ লিপেট্রি, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ৪ ড্রিসকল, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ৫ মার্শ, প্রতিদ্বন্দ্বীহীন,ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ৬ চৌ,প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট রিভেরা, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ৮ মিজরাহি, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ৯ আজুমা, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১০ মুর, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১১ মালিওটাকিস, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১২ শিনকেল, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১৩ উইলিয়ামস, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১৪ হাইসেনাজ, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১৫ সাপাসকিস, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১৬ সিনকুয়েমানি, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১৭ ললার, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১৮ অরিঞ্জার, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ১৯ ওবার্যাকার, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ২০ অ্যামব্রোসিও, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ২১ কনস্টান্টিনো, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ২২ বুলার, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ২৩ ল্যাংওয়ার্দি, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ২৪ টেনি, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ২৫ ম্যাকইনটায়ার, প্রতিদ্বন্দ্বীহীন, ইউ.এস. হাউস ডিস্ট্রিক্ট ২৬ হ্যানন,প্রতিদ্বন্দ্বীহীন, গভর্নর পদে ব্লেকম্যান, প্রতিদ্বন্দ্বীহীন, অ্যাটর্নি জেনারেল পদে কোমাতিরেডি প্রতিদ্বন্দ্বীহীনভাবে নির্বাচিত হয়েছেন।
হাডসন ভ্যালি ও আপস্টেট নিউইয়র্কে গুরুত্বপূর্ণ লড়াই: ১৭তম ডিস্ট্রিক্টে বর্তমান রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই মনোনয়ন পান। আগামী নভেম্বরের সাধারণ নির্বাচনে তাকে ডেমোক্র্যাটদের অন্যতম প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
১৯ ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাইমারিতে ক্রিশ ৫২.৫ শতাংশ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন। ভোটের ২৫ শতাংশ গণনা শেষে তার বিজয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে।
উত্তরাঞ্চলের ২১ ডিস্ট্রিক্টে কনসটানটিও ১৬.৮ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিলেন। ভোটের ৫৫ শতাংশ গণনা শেষে তিনি দলের মনোনয়ন পাওয়ার পথে উল্লেখযোগ্য সুবিধাজনক অবস্থানে ছিলেন।
আপস্টেটে বর্তমান প্রতিনিধিদের পুনরায় মনোনয়ন-২৩তম ডিস্ট্রিক্টে বর্তমান কংগ্রেসম্যান নিক, ২৪তম ডিস্ট্রিক্টে ক্লডিয়া , এবং অন্যান্য বেশ কয়েকজন রিপাবলিকান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের মনোনয়ন লাভ করেন।
গভর্নর ও অ্যাটর্নি জেনারেল পদে প্রার্থী চূড়ান্ত: রিপাবলিকান পার্টির গভর্নর পদের মনোনয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাভ করেন ব্লেকম্যান তিনি আগামী সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাট গভর্নর হোকুলের-এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অন্যদিকে অ্যাটর্নি জেনারেল পদে রিপাবলিকান মনোনয়ন লাভ করেন কোমাটিরেড। তিনি ডেমোক্র্যাট বর্তমান অ্যাটর্নি জেনারেল লেটেশিয়া জেমস-এর মুখোমুখি হবেন।
নভেম্বরের নির্বাচনের দিকে নজর, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রিপাবলিকান প্রাইমারিতে বড় ধরনের অভ্যন্তরীণ বিভাজন না থাকায় দলটি এখন সাধারণ নির্বাচনের প্রস্তুতিতে মনোযোগ দিতে পারবে। বিশেষ করে ১৭তম, ১৯তম ও ২১তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টসহ কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে তীব্র লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। নভেম্বরের সাধারণ নির্বাচনে নিউইয়র্কের ফলাফল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ক্ষমতার ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে।
নিউইয়র্ক সিনেটে এই রিপোর্ট লেখা পর্যন্ত যারা ডেমোক্র্যাটিক প্রাইমারীতে জয়ী হয়েছেন ও ৩ নভেম্বরের সাধারণ নির্বাচনে যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছেন এরমধ্যে আছেন অনেকেই। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে বিজয়ীরা হলেন ১২ স্টেট সিনেট জেলা আবের কাওয়াস (৫৮.৩৩%) ভোট, ১৩ স্টেট সিনেট জেলা জেসিকা গঞ্জালেস রাজোস ৪৬.৮০% ভোট, ১৫ স্টেট সিনেট জেলা জোসেফ পি অ্যাডাবো জুনিয়র, ভোট (৬৯.৮৭%), ২৩ স্টেট সিনেট জেলা জেসিকা সারসেলা ভোট (৭১.৯৭%), ২৫ স্টেট সিনেট জেলা জাবারী ব্রিসপোর্ট, ৭২.৬৫%, ২৭ স্টেট সিনেট জেলা গ্রেস লি, ভোট (৫৯.৯৬%) শতাংশ, ২৯ স্টেট সিনেট জেলা জোস এম সেরানো (৬৪.৫৮%) শতাংশ ভোট, ৩১ স্টেট সিনেট জেলা বরার্ট জ্যাকসন (৬২.৬৩%), ৩৯তম স্টেট সিনেট জেলা লিসা কোল (৬১.২১%), ৪৪ স্টেট সিনেট জেলা সারাহ এফ রজারসন (৬৭.৫১%), ৫৪ স্টেট সিনেট জেলা মাইকেল মিলস (৫১.৭২%), ৬১ স্টেট সিনেট জেলা জনাথন ডি রাভেরা (৫৬.১৭%) শতাংশ ভোট পেয়েছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট এর নির্বাচনে যারা ডেমোক্র্যাটিক প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন তারা হলেন, ডিস্ট্রিক্ট ২৩ পেসাচ ওসিনা ৫৯.৮১% শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ২৮ অ্যান্ড্রু ডি. হেভেসি ৮২.৬০%, ৩০ প্যাট্রিক মার্টিনেজ ৪২.৬৬%, ৩২ নাথানিয়েল হিজেকিয়া ৫১.৪৭%,৩৩ ক্লাইড ভ্যানেল ৬৯.১৪%,৩৪ ব্রায়ান রোমেরো ৬১.৭৯%, ৩৬ ডায়ানা সি মোরেনো ৭৬.৮১%, ৩৭ সামান্থা কাত্তান ৬৪.৪৪%, ৩৮ ডেভিড অর্কিন ৫৮.০২%, ৩৯ ক্যাটালিনা ক্রুজ ৮৪.৬৭%, ৪৩ ব্রায়ান-ক্রিস্টোফার এ. কানিংহাম ৭৮.৪৪%, ৪৬ ক্রিস ম্যাকক্রাইট ৬২.৩৮%, ৫০ এমিলি গ্যালাঘার ৬৫.১৪%, ৫২ জো অ্যান সাইমন ৬৭.৬২%, ৫৪ ক্রিশ্চিয়ান সেলেস্তে টেট ৬০.০৯%, ৫৬: ইয়ন হান্টলি ৫৭.১২%, ৫৭ ফারা সুফ্রান্ট ফরেস্ট ৭০.৬৩%, ৫৯ জেইমি আর. উইলিয়ামস ৬৪.২৮%, ৬৫ ইলাপ্পা সাইরিতুপাক ৩৪.৫৩%, ৬৬ জেনিন কাইলি ২৬.০৪%, ৬৮ ডায়ানা আই. আয়ালা ৪৮.৩৬%, ৬৯ এলি নর্থরাপ ৫৮.৮৬%, ৭০ জর্ডান জে.জি. রাইট ৫২.২০%, ৭১ আল টেলর ৪৯.৬৪%, ৭২ ম্যানি দে লস সান্তোস ৬৭.২৮%, ৭৫ টনি সিমোন ৬৮.১৪%, ৮১ জেফরি ডিনোভিটজ ৬২.৫৬%, ৮২ মাইকেল আর. বেনেডেটো ৬১.৪০%, ৮৪ আমান্ডা এন. সেপ্টিমো - ৫৫.৮১%, ৮৭ কারিনেস রেয়েস ৭০.৩৬%, ৯০ ফ্রাঙ্ক জেরিস ৫৯.৯৪%, ৯৬ প্যাট্রিক ক্যারল ৭৩.৭৭%, ১০২ জ্যানেট এস. টুইড ৪৫.৩১%, ১০৬ দিদি ব্যারেট ৭২.৪৭%, ১১৯ জোনাথন ই. লিপ ৫২.২৫%, ১২০ জিম ক্যানন ৪৬.০৬%, ১২৩ ড্যান নর্টন ৫৮.৬৫%, ১২৯ উইলিয়াম বি. ম্যাগনেরেলি ৪৯.৮৩%, ১৩০ কার্ল ফিটজসিমন্স ৪৮.৪৩%, ১৩৭ ডেমন্ড এল. মিক্স ৭৮.৩১%, ১৪৯ অ্যাডাম এল বোজাক - ৪৯.০০% শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
নিউইয়র্ক প্রাইমারিতে কংগ্রেসনাল আসনগুলোতে জমজমাট লড়াই
বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্টে নতুন মুখের উত্থান, অনেক বর্তমান জনপ্রতিনিধির সহজ জয়
নিউইয়র্ক অঙ্গরাজ্যের ২০২৬ সালের প্রাইমারি নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (ইউ.এস. হাউস) বিভিন্ন আসনের ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান মনোনয়ন নিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে গভর্নর ও অ্যাটর্নি জেনারেল পদে বর্তমান পদাধিকারীরা প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে মনোনয়ন নিশ্চিত করলেও কংগ্রেসের বেশ কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনের আগে নিউইয়র্কের এই প্রাইমারি ফলাফল জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে ক্ষমতার ব্যবধান এখনও অত্যন্ত সংকীর্ণ।
গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্টগুলোর ফলাফলে দেখা যায়, ১০ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ব্র্যাড ল্যান্ডারের বিজয়-ম্যানহাটন ও ব্রুকলিনের অংশ নিয়ে গঠিত ১০ ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে নিউইয়র্ক সিটির সাবেক কম্পট্রোলার বার্ড লেন্ডার এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন। ভোটের প্রায় ৮০ শতাংশ গণনা শেষে তিনি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ৩২.৪ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিলেন।
১২তম ডিস্ট্রিক্টে শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতা-ম্যানহাটনের ইস্ট সাইড ও কুইন্সের কিছু অংশ নিয়ে গঠিত ১২ ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক মনোনয়নের লড়াই ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। রবার্ট লাসার মাত্র ৪.১ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিলেন। ভোটের ৭৮ শতাংশ গণনা শেষে ফলাফল এখনও নজরকাড়া অবস্থায় ছিল।
১৩তম ডিস্ট্রিক্টে হাড্ডাহাড্ডি লড়াই-হারলেমভিত্তিক ১৩ ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে শেভালিয়ে মাত্র ১.৭ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিলেন। ভোটের ৭০ শতাংশ গণনা শেষে এ আসনটিকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
১৭তম ডিস্ট্রিক্টে বড় ব্যবধানে এগিয়ে কনলি হাডসন ভ্যালি অঞ্চলের ১৭তম ডিস্ট্রিক্টে কনলি ২৯.১ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছেন। যদিও ভোট গণনার মাত্র ৮ শতাংশ সম্পন্ন হওয়ায় চূড়ান্ত ফলাফলের জন্য আরও অপেক্ষা করতে হবে।
২১তম ডিস্ট্রিক্টে জেনডেবিয়েনের আধিপত্য: উত্তর নিউইয়র্কের ২১তম ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ব্লেক জেন্ডিবিয়েন ৩৩.৫ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছেন। একই আসনের রিপাবলিকান প্রাইমারিতে কনসটানটিনো ১৭.১ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন।
বর্তমান কংগ্রেস সদস্যদের শক্ত অবস্থান-নিউইয়র্কের বেশ কয়েকজন বর্তমান ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য সহজেই তাদের দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন।
এর মধ্যে উল্লেখযোগ্য হলেন- টম সুজি (ডিস্ট্রিক্ট-৩), গ্রেস ম্যাং (ডিস্ট্রিক্ট-৬), হাকিম জেফরিজ (ডিস্ট্রিক্ট-৮), ইভেট ক্লার্ক, (ডিস্ট্রিক্ট-৯), আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ (ডিস্ট্রিক্ট-১৪), রিচি টরেস (ডিস্ট্রিক্ট-১৫), জর্জ লাটিমার (ডিস্ট্রিক্ট-১৬)।
বিশেষভাবে উল্লেখযোগ্য, ১৪ ডিস্ট্রিক্টে প্রগতিশীল ডেমোক্র্যাট নেতা অ্যালেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ (এওসি) প্রায় ৮০.২ শতাংশ পয়েন্টের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে তার জনপ্রিয়তা পুনরায় প্রমাণ করেছেন।
গভর্নর ও অ্যাটর্নি জেনারেল পদে কোনো চ্যালেঞ্জ নেই: ডেমোক্র্যাটিক প্রাইমারিতে বর্তমান গভর্নর ক্যাথি হোকুল প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন। একইভাবে বর্তমান অ্যাটর্নি জেনারেল লেটেশিয়া জেমসও কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই মনোনয়ন লাভ করেন।
নিউইয়র্কের ভোটার চিত্র দেখা যায়, সাম্প্রতিক জনমিতিক তথ্য অনুযায়ী নিউইয়র্কে ভোটার হওয়ার উপযুক্ত জনগোষ্ঠীর সংখ্যা বর্তমানে প্রায় ১ কোটি ৪১ লাখ। ২০১৯ সালের তুলনায় এই সংখ্যা বেড়েছে প্রায় ৩ লাখ ৮০ হাজার। জাতিগত গঠনে দেখা যায়-শ্বেতাঙ্গ: ৬০.৬%, হিস্পানিক/ল্যাটিনো: ১৫.৬%, কৃষ্ণাঙ্গ: ১৪.২%, এশীয়: ৭.৪%, অন্যান্য ও বহুজাতিক পরিচয়: ২.২%।
এছাড়া ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্কে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস ১২.৭ শতাংশ পয়েন্ট ব্যবধানে জয়ী হলেও, ২০২০ সালের তুলনায় রাজ্যটি রিপাবলিকানদের দিকে প্রায় ১০.৪ শতাংশ পয়েন্ট সরে গেছে বলে বিশ্লেষণে উঠে এসেছে।
বাংলাদেশি প্রার্থীদের জন্য হতাশার নির্বাচন-এবারের নিউইয়র্ক প্রাইমারিতে বিভিন্ন পর্যায়ে কয়েকজন বাংলাদেশি-আমেরিকান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও রাত পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোনো বাংলাদেশি প্রার্থী বিজয়ী হতে পারেননি। ফলে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির মধ্যে কিছুটা হতাশা দেখা গেছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণ ও ভোটার উপস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে, যা ভবিষ্যতে তাদের রাজনৈতিক প্রতিনিধিত্বের সম্ভাবনা আরও জোরালো করবে।
সামগ্রিক মূল্যায়নে বলা যায়, ২০২৬ সালের নিউইয়র্ক প্রাইমারি নির্বাচন দেখিয়ে দিয়েছে যে অঙ্গরাজ্যটির অধিকাংশ কংগ্রেসনাল আসনে ডেমোক্র্যাটদের প্রভাব এখনও শক্তিশালী। তবে কয়েকটি উন্মুক্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে নতুন নেতৃত্বের উত্থান এবং কিছু জেলায় ভোটের ব্যবধান কমে আসা আগামী নভেম্বরের সাধারণ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। বিশেষ করে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়ে জাতীয় পর্যায়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের লড়াইয়ের প্রেক্ষাপটে নিউইয়র্কের ফলাফল আগামী মাসগুলোতে বিশেষ গুরুত্ব পাবে।