শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• কানাডায় ভিসা জালিয়াতি : ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা • রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • ইসরায়েলের নির্বাচন যেন ‘গণহত্যার’ বিচার বিলম্বিত না করে : অ্যামনেস্টি • মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার • একাত্তরে দেশবিরোধী ভূমিকার জন্যই আ. লীগের সমর্থন চায় জামায়াত : রিজভী • সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও টাকা ঢুকলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির • মাঠের সাফল্য ও মানবিক কাজের স্বীকৃতি আস্তুরিয়াস পুরস্কার পেলেন মেসি • গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট • যে আমল করলে বিয়ে হয় সহজে • বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও টাকা ঢুকলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির

সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও টাকা ঢুকলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার থাকা অবস্থায় সীমান্ত দিয়ে মদ, টাকা, অস্ত্র ঢুকবে, তাহলে সরকারের দরকার কী? সরকারের তো দরকার নেই। এই ব্যর্থতা স্বীকার করে সরকারের পদত্যাগ করা উচিত। ২৪ অক্টোবর (শনিবার) সকালে মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ে সার্ভিস দেন। কিন্তু তার প্রধান কাজ নিজ মন্ত্রণালয়। মাদক, অস্ত্র ও আইনশৃঙ্খলা—কিছুই নিয়ন্ত্রণ করতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি।

গোয়েন্দা তথ্যের রেফারেন্স দিয়ে প্রধানমন্ত্রী কথা বলতে পারেন না উল্লেখ করে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী খোলাসা করে বলুক—কখন, কোথায় মিটিং করেছি। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তিনি প্রমাণ করুক।

তিনি আরও বলেন, বিরোধীদল সংসদেই সব সংকট দূর করতে চেয়েছিল। কিন্তু তাদের রাজপথে নামতে বাধ্য করেছে সরকারিদল। 

এছাড়াও মানুষের গণভোটের রায় মেনে নিলে অনেক সমস্যাই সমাধান হয়ে যেতো বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz