মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা • রোনালদোর ৪০ সেকেন্ডের বেতনেই জরিমানা পরিশোধ! • দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ • অর্থপাচার মামলায় এক দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা • ইশরাক কাজটা ভালোই করেছে, তবে হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি : স্পিকার • জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর : গোলাম পরওয়ার • রংপুর সফর শেষে রাজশাহীতে প্রধানমন্ত্রী • বিএনপি ক্ষমতায় না থাকলে আপনাদের শকুনের মতো ছিঁড়ে খাবে আ. লীগ : রাশেদ খান • ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করলে ছাড় নয়: আইনমন্ত্রী • ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

রংপুর সফর শেষে রাজশাহীতে প্রধানমন্ত্রী

রংপুর সফর শেষে রাজশাহীতে প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৩টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহী সফর করছেন প্রধানমন্ত্রী।

এর আগে দুপুরে রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি  বলেছেন, গণঅভ্যুত্থানের রাজপথে বাংলাদেশে বসবাসকারী সব ধর্মের মানুষের সম্মিলন হয়েছিল। এই দেশটি হাজার বছর ধরে সকল ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে চলছে।

আগামী হাজার বছরেও আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই।
দুপুর ১২টা ৪ মিনিটে তিনি মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছালে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ছোট শিশুদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz