রংপুর সফর শেষে রাজশাহীতে প্রধানমন্ত্রী

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৬:১০ , অনলাইন ভার্সন
রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৩টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহী সফর করছেন প্রধানমন্ত্রী।

এর আগে দুপুরে রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি  বলেছেন, গণঅভ্যুত্থানের রাজপথে বাংলাদেশে বসবাসকারী সব ধর্মের মানুষের সম্মিলন হয়েছিল। এই দেশটি হাজার বছর ধরে সকল ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে চলছে।

আগামী হাজার বছরেও আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই।
দুপুর ১২টা ৪ মিনিটে তিনি মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছালে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ছোট শিশুদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]