মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• রংপুর সফর শেষে রাজশাহীতে প্রধানমন্ত্রী • বিএনপি ক্ষমতায় না থাকলে আপনাদের শকুনের মতো ছিঁড়ে খাবে আ. লীগ : রাশেদ খান • ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করলে ছাড় নয়: আইনমন্ত্রী • ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী • ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি • রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা • শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী • নাহিদের উদ্দেশে ইশরাকের কড়া বার্তা • মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা • হামলার ভয়ে সৌদি আরবে হচ্ছে না ‘দাভোস ইন দ্য ডেজার্ট’

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করলে ছাড় নয়: আইনমন্ত্রী

ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করলে ছাড় নয়: আইনমন্ত্রী

বিজ্ঞাপন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিরোধিতা করলে কিংবা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে ক্ষমা করবেন না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি নির্ধারণ করে দেবেন, কীভাবে নির্বাচনে কাজ করতে হবে। দলের মধ্যে কেউ মুনাফেকি করলে তারেক রহমান তাঁকে ক্ষমা করবেন না। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কেউ বাধা হয়ে দাঁড়ালে তিনি দল থেকে ছিটকে পড়বেন।

আসাদুজ্জামান বলেন, প্রতিটি ইউনিয়নের বিষয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। দল এমন প্রার্থী চায়, যিনি নির্বাচনে জয়ী হতে পারবেন। বিএনপি নির্বাচনে জয়ী না হলে বড় নেতা হয়েও কোনো লাভ নেই। দল ক্ষমতায় না এলে ব্যক্তিগত পরিচিতি বা যোগ্যতা দিয়ে প্রত্যাশিত ফল পাওয়া সম্ভব হতো না।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমন প্রার্থী মনোনয়ন দিতে হবে, যাঁরা বিজয়ী হওয়ার সক্ষমতা রাখেন। ব্যক্তিগত পছন্দের প্রার্থীকে মনোনয়ন দিলেই হবে না, তাঁকে নির্বাচনে জিতেও আসতে হবে।

দলকে সবচেয়ে বড় আমানত উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, কেউ দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কিংবা দলের সিদ্ধান্তের ঊর্ধ্বে গিয়ে বিকল্প অবস্থান নিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার দলের রয়েছে।

মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz