রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বিষ্ণোই গ্যাংয়ের গুলি • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর • ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান • আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ • ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান : আরাগচি • সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন • অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি • ১১৮ ফ্লাইট বিঘ্নিত, সৌদি যেতে পারেননি ১৮ হাজার ৩৬২ যাত্রী • মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় নেমে রোগীর মৃত্যু • ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনের মধ্যে আ. লীগ : রিজভী

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

বিজ্ঞাপন
আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ১৮ অক্টোবর (রবিবার) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুরুল ইসলাম মন আরও বলেন, হাসিনার বিদ্যুৎ প্লান্ট আছে, কিন্তু ভিতরে মেশিন নাই। হাসিনা টাকা খাওয়ার জন্য এসব বিদ্যুৎ প্লান্ট করেছে। তাই এখন বিল কমানোর কোনো রাস্তা সরকারের কাছে নাই।

দেশে গত দুই বছরে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক, সবার অধিকার সমান।

এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সকল পূজা মণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ করেন।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz