মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর • লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী • ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার • ফ্রান্সে অস্থিরতা দমনে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর • টাইগার শ্রফের গাড়িতে গুলি, রাজস্থানের কোটা থেকে গ্রেপ্তার ৩ অভিযুক্ত • জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে : রাশেদ খান • চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে : ইসি মাছউদ • ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নেই মেসি • নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন • সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) সরকারি সফরে রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। একই দিন তিনি স্থানীয় ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করবেন।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফরকে ঘিরে বিএনপির নেতা-কর্মীরা অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন রাজশাহীর উন্নয়নমূলক কাজকে আরও ত্বরান্বিত করবে।

সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন ও বিকেল ৩টায় মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

১৮ অক্টোবর (রবিবার) প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করতে রাসিক প্রশাসক মাদ্রাসা ময়দান পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজশাহীর সার্বিক উন্নয়নের জন্য বিএনপি নানা উন্নয়নমুখী পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে- বিমান চত্বর থেকে কাসিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ; কুমারপাড়া গুল গফুর পেট্রোল পাম্প থেকে বড় কুঠি ও বরেন্দ্র গবেষণা জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ উন্নয়ন ও প্রবীণ নাগরিকদের জন্য পার্ক নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ।

রাসিক প্রশাসক আরও জানান, দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হেতেমখাঁ-বর্ণালি সড়কের উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং মসজিদ-মাদ্রাসাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও কাজ চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে গৃহীত সব ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম খতিয়ে দেখতে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভাস্থল পরিদর্শন করেন।

ঠিকানা/এএস 
 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz