শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

‘শেখ হাসিনা ফিরলে এরা গোঁফদাড়ি ছেঁটে ফেলে নতুন রুপে আবির্ভূত হবে’

‘শেখ হাসিনা ফিরলে এরা গোঁফদাড়ি ছেঁটে ফেলে নতুন রুপে আবির্ভূত হবে’

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. খালিদুজ্জামানের কঠোর সমালোচনা করেছেন। ১৬ অক্টোবর (শুক্রবার) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ভণ্ড ডাক্তার খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি। এমনকি শেখ হাসিনার বিপক্ষে ফেসবুকেও কখনও কোনো পোস্ট দেননি। কিন্তু এই ভণ্ড ডাক্তার প্রায়ই দেখি নেতিবাচকভাবে আমাদের লড়াই- সংগ্রাম প্রশ্নবিদ্ধ করে পোস্ট করে। যার মানুষের কাছে পরিচয় দিতে হয় জনাব তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বী হিসেবে, সে আবার অন্যদের ত্যাগকে ছোট করে কোন লজ্জায়!

তিনি আরও লেখেন, এই পরিচয়হীন নির্লজ্জ নব্য রাজাকার, কাপুরুষ, গুপ্ত। খালিদুজ্জামান ফেসবুক পেজ খুলেছে ২০২৪ সালের ২৫ আগস্টে। অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এসব ভণ্ড খালিদুজ্জামানরা নব্য বিপ্লবী হয়েছে। আবার কখনও শেখ হাসিনা ফিরলে এরা গোঁফদাড়ি ছেঁটে ফেলে হয়তো নতুন রূপে আবির্ভূত হবে অথবা পাকিস্তানে পালাবে।

পোস্টে ডা. খালিদুজ্জামানের রাজনৈতিক ভূমিকা ও বক্তব্যকে কড়া ভাষায় সমালোচনা করে রাশেদ খান বলেন, এসব সুযোগ সন্ধানী পাকি ভণ্ডরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। বিগত ১৬ বছরে শেখ হাসিনার সন্তান হিসেবে এরা লীগ হয়ে বেঁচে ছিল। এখন এরা জামায়াত-শিবির রূপে ফিরে এসেছে। এদেরকে দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পরে এরা দুর্গন্ধযুক্ত আবর্জনা হিসেবে দেশের রাজনীতিকে কলুষিত করছে। একজন প্রকৃত ডাক্তারের ভাষা ও আচরণ ভণ্ড খালিদুজ্জামানের মতো হতে পারে না। এই খালিদুজ্জামান টোটালি একজন বিকৃতমস্তিষ্কের মানুষ।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz