বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় এ অধিবেশন বসবে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৪৩৩ বঙ্গাব্দের ২৪ কার্তিক মোতাবেক ২০২৬ খ্রিষ্টাব্দের ০৯ নভেম্বর রোজ সোমবার বিকেল ০৩:৩০ ঘটিকায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ (২০২৬ খ্রিস্টাব্দের ৪র্থ) অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলেও জানানো হয়।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো সংসদ অধিবেশন আহ্বান করলেন। গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। পরে ২৭ আগস্ট থেকে সংসদের তৃতীয় অধিবেশন শুরু হলেও তা আহ্বান করেছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz