বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

দেশে হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

দেশে হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে মোট এক হাজার ২১৩ জন। ১৩ অক্টোবর (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৭৪ জন।
 
গত ১৫ মার্চ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ সাত হাজার ৩৭১ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৩৯ জন।

গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২ হাজার ৭১২ জন। গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮৪ হাজার ২৬৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছন এক লাখ ৭৬ হাজার ৬৭২ জন।
 
গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz