সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

মেঘের মতো উড়তে পারলেই হলো: তটিনী

মেঘের মতো উড়তে পারলেই হলো: তটিনী

বিজ্ঞাপন
ছোট পর্দায় নিজের অবস্থান আরও শক্ত করছেন তানজিম সাইয়ারা তটিনী। একের পর এক একক নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী এবার পারিবারিক গল্পের ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ নিয়ে হাজির হয়েছেন।

মুহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত নাটকটি প্রচারের শুরুতেই দর্শকের সাড়া পাচ্ছে।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ও ভাবনার কথাও নিয়মিত ভাগ করে নেন তটিনী। এবার আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষার চেয়ে মেঘের মতো মুক্তভাবে উড়ে বেড়ানোর ইচ্ছার কথা জানালেন তিনি।

ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন তটিনী। ছবিগুলোর সঙ্গে তিনি লিখেছেন, ‘আকাশ ছোঁয়ার ইচ্ছে নেই, মেঘের মতো উড়তে পারলেই হলো।’

তার ছবিগুলো নেটিজেনদের মন কেড়েছে। অনেকেই প্রিয় অভিনেত্রীকে জানাচ্ছেন ভালোবাসা ও শুভকামনা।

বর্তমানে বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে জুটির কারণেও দর্শকের কাছে পরিচিত তটিনী। অভিনেতা জোভান, তৌসিফ মাহবুব ও ইয়াশ রোহানের সঙ্গে তার কাজ দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। পর্দায় তাদের রসায়ন ও গল্পের উপস্থাপন নাটকগুলোকে ঘিরে দর্শকের আগ্রহ বাড়াতে ভূমিকা রেখেছে।

এবার ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে কাজের মধ্য দিয়ে নতুনভাবে দর্শকের সামনে এসেছেন তটিনী। পারিবারিক সম্পর্ক, আবেগ ও জীবনের নানা টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মুস্তফা কামাল রাজ। প্রচার শুরুর পর থেকেই নাটকটি নিয়ে দর্শকের আগ্রহ দেখা যাচ্ছে।

ধারাবাহিকে তটিনীর চরিত্র ও অভিনয় দর্শকের কাছে কতটা গ্রহণযোগ্যতা পায়, তা অবশ্য সময়ই বলে দেবে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz