রবিবার, ১১ অক্টোবর ২০২৬

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

যে কারণে সম্পর্কে দূরত্ব বাড়ে

যে কারণে সম্পর্কে দূরত্ব বাড়ে

বিজ্ঞাপন
প্রেমে পড়া যেমন স্বাভাবিক, তেমনি কোনো একসময় প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়াও অস্বাভাবিক নয়। সম্পর্ক তৈরির ক্ষেত্রে যেমন দুজনের সমান অংশগ্রহণ থাকে, ভাঙনের ক্ষেত্রে সবসময় তা হয় না।

কখনো একজনের সিদ্ধান্তেই সম্পর্কের ইতি ঘটে, আবার কখনো দুজন মিলে সিদ্ধান্ত নিয়ে আলাদা হয়ে যান। 
একটি সম্পর্ক ভবিষ্যতে টিকবে কি না, তা আগে থেকে নিশ্চিত করে বলা কঠিন।

সম্পর্কের কিছু পরিবর্তন ও আচরণ দেখে বোঝা যায়, সেটি ধীরে ধীরে কোন দিকে এগোচ্ছে। জেনে নিন, কোন লক্ষণগুলো সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত দিতে পারে:
প্রেমের শুরুতে যত্ন ও ভালোবাসার কোনো কমতি থাকে না।

কিন্তু সম্পর্ক পুরোনো হতে শুরু করলে অনেক সময় এসব ধীরে ধীরে ফিকে হয়ে যায়। আপনার প্রতি সঙ্গীর যত্ন কমে গেলে, পর্যাপ্ত সময় থাকার পরও যোগাযোগ কমতে থাকলে কিংবা আপনার প্রয়োজনকে গুরুত্ব না দিলে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।
একটি সুস্থ সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুর মতো খুনসুটি বা মজা থাকতেই পারে, কিন্তু দিনের শেষে পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি।

সম্পর্কে ভুল বোঝাবুঝি হতেই পারে। কিন্তু কটু কথা, অপমান কিংবা অসম্মান যদি দিনের পর দিন চলতে থাকে, তাহলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে।

প্রেমের অন্যতম ভিত্তি হলো বিশ্বাস। তাই সম্পর্কের মধ্যে অবিশ্বাস, অতিরিক্ত সন্দেহ কিংবা প্রতারণা ঢুকে পড়লে সম্পর্ককে স্বাভাবিক রাখা কঠিন হয়ে যায়।

বিশ্বাস একবার নষ্ট হয়ে গেলে তা ফিরিয়ে আনা সহজ নয়। তাই সম্পর্কের মধ্যে বারবার অবিশ্বাস তৈরি হলে বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা প্রয়োজন।

কারও কারও আবেগ ও অনুভূতি অন্যদের তুলনায় বেশি সংবেদনশীল হতে পারে। তাই সঙ্গীর আবেগ ও সংবেদনশীলতাকে গুরুত্ব দেওয়া জরুরি।

কেউ যদি বারবার নিজের অনুভূতিতে আঘাত পান এবং তার সঙ্গী বিষয়টিকে গুরুত্ব না দেন, তাহলে তা সম্পর্কের জন্য ভালো ফল বয়ে আনে না। বরং সঙ্গীর আবেগকে বিরক্তিকর মনে হতে শুরু করলে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে।

একটি সুন্দর প্রেমের সম্পর্কের ভেতর বন্ধুত্ব থাকাও প্রয়োজন। শুধু প্রেমিক-প্রেমিকার সম্পর্ক নয়, একে অপরের ভালো বন্ধু হয়ে উঠতে পারাও সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে।

বন্ধুর মতো অনেক কথা বলা, মনের কথা ভাগ করে নেওয়া এবং একে অপরের কাছে স্বাচ্ছন্দ্যবোধ করা, এসব সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ। তাই সম্পর্ক থেকে বন্ধুত্ব হারিয়ে গেলে সেটি সম্পর্কের জন্য সতর্কসংকেত হতে পারে।

প্রায় সব সম্পর্কেই কোনো না কোনো সময় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটি আলোচনা করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করা।

কথা না বলে বিষয়গুলো জমতে থাকলে ভুল বোঝাবুঝি ধীরে ধীরে বড় আকার ধারণ করে। একসময় একে অপরকে বারবার নিজের অবস্থান ব্যাখ্যা করতেও বিরক্তি তৈরি হতে পারে। তাই ভুল বোঝাবুঝি হলে তা এড়িয়ে না গিয়ে খোলামেলা আলোচনা করে সমাধানের চেষ্টা করা জরুরি। কারণ ছোট ছোট অভিমান ও ভুল বোঝাবুঝি জমতে জমতে একসময় সম্পর্কের মধ্যে বড় দূরত্ব তৈরি করতে পারে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz