শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• প্রশ্নফাঁসের জন্য আমাকে কোনোভাবে ফাঁসিয়ে দেয়া যায় না : আসিফ মাহমুদ • চিন্তার মধ্যে যেন অসুর না থাকে: ভারতীয় হাইকমিশনার • দিল্লিতে টানটান উত্তেজনা, ধ্রুব রাঠি-অভিজিৎসহ আটক শত শত • এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক • প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের • সংগীত পরিচালক ইবরার টিপু জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে • বাংলাদেশ কোনো দেশের ওপর নির্ভরশীল হতে চায় না, অংশীদার হতে চায় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • প্রেম নাকি ভালোবাসার অভিনয়? মিলিয়ে নিন এই ৩টি লক্ষণ • শিগগিরই সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান • ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ

বিজ্ঞাপন
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালির দক্ষিণ প্যাসেজে একাধিক বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান সমর্থিত ও পরিচালিত রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেলের ট্যাঙ্কারগুলো নৌ মাইনের উপর দিয়ে যাওয়ার সময় এই ভারি বিস্ফোরণগুলো ঘটে থাকতে পারে। খবর আনাদুলুর। 

ইরানি সামরিক সূত্রের দাবি, তেহরান কর্তৃক নির্ধারিত অনুমোদিত নৌপথ এড়িয়ে যেসব তেলের ট্যাঙ্কার ‘অননুমোদিত’ বা বিকল্প পথ ব্যবহার করছিল, সেগুলোই এই অঞ্চলে আগে থেকে পেতে রাখা সমুদ্র মাইনের সংস্পর্শে এসে বিস্ফোরিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে বলে জানায় আইআরআইবি। তবে ঠিক কতটি তেলবাহী ট্যাঙ্কার এই দুর্ঘটনার শিকার হয়েছে, জাহাজগুলোর পরিচয় কী কিংবা এ ঘটনায় কোনো হতাহত বা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে— সে বিষয়ে প্রতিবেদনটিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক উত্তেজনা চূড়ান্ত রূপ ধারণ করেছে। এর আগে তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, তাদের অনুমোদিত রুট বা আইনি কাঠামোর বাইরে কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার চলাচলের চেষ্টা করলে তার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। এর মাঝেই অবাধ্য বা বিকল্প পথে চলাচলকারী নৌযানের মাইনে আঘাত হানার খবরটি বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz